আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজির সম্পত্তির পরিমাণ কত? হলফনামায় কী তথ্য দিলেন?
কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় অন্যতম চমকপ্রদ নাম কলিতা মাঝি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা থেকে তাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। পেশায় গৃহ সহায়িকা , সম্পত্তির পরিমাণ কত তার ? নির্বাচনী হলফনামায় কী তথ্য জানালেন তিনি ?
নির্বাচনী হলফনামা অনুযায়ী আউশগ্রামের বিজেপির প্রার্থী কলিতা মাঝির হাতে রয়েছে 5000 টাকা নগদ দুটি জয়েন্ট একাউন্ট রয়েছে তার দুটি সেভিংস একাউন্ট তার নামে কোন গাড়ি বা গাড়ি নেই । সব মিলিয়ে প্রস্তাবর সম্পত্তির পরিমাণ এক লক্ষ ৬১ হাজার ২১৬ টাকা ১১ পয়সা । তার স্বামীর কাছে রয়েছে ১০২১৭ টাকা। তার মধ্যে নগদ ৫০০০ টাকা। ব্যাংক একাউন্ট নেই রয়েছে এলআইসির পলিসি। বাড়িটি বাবার কাছ থেকে পাওয়া যার বর্তমান মূল্য তিন লক্ষ টাকা । এক ডিপেন্ডেন্ট রয়েছেন যার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ১৮৮৭৬ টাকা ৪৬ পয়সা । কলিতা মাঝি ও তার স্বামীর নামে ফৌজদারী মামলা রয়েছে কিন্তু তাদের কোন দেনা নেই।
আউশগ্রামের আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্যামাপ্রসন্ন লোহার ও সিপিআইএমের প্রার্থী চঞ্চল মাঝি এবং কংগ্রেসের প্রার্থী শ্রীমতি নিশা বড়াল। এবার দেখার অপেক্ষায় গেরুয়া শিবিরের এই প্রার্থী প্রতিপক্ষ দ্বারা হারিয়ে বিধানসভায় জিতে বিধায়ক হয়ে আসতে পারেন কিনা ? জানা যাবে আগামী ৪ই মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ।
