আজকের দিনেবিশ্ব

Trump-Leavitt : ‘আমার চেয়ে ওঁর সন্তানদের বেশি ভালোবাসে’ – লেভিটের ইস্তফায় মন খারাপ ট্রাম্পের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের পদত্যাগে ‘দুঃখ’ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সামনে রসিকতার ছলে তিনি বলেন, “ও আমার চেয়ে ওঁর সন্তানদের বেশি ভালোবাসে, তাই এই সিদ্ধান্ত।” আগস্টের শেষে দায়িত্ব ছাড়ছেন ২ সন্তানের মা লেভিট।(Trump-Leavitt)

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বারবার চর্চার কেন্দ্রে থাকা ক্যারোলিন লেভিট গত ১ মে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। মাতৃত্বকালীন ছুটির পর ১৬ জুলাই তিনি ফের হোয়াইট হাউসের দায়িত্বে যোগ দেন। কিন্তু দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা – মা এবং প্রেস সচিব – একসাথে পালন করা ক্রমেই কঠিন হয়ে উঠছিল।(Trump-Leavitt)

পরিবারকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই অবশেষে এই কঠিন সিদ্ধান্ত নেন লেভিট। তিনি আনুষ্ঠানিকভাবে জানান, আগস্টের শেষে প্রেস সচিবের পদ থেকে ইস্তফা দেবেন। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও।

লেভিটের প্রশংসা করে ট্রাম্প বলেন, “ওঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন।” লেভিটের পর কাকে পোডিয়ামের পিছনে দেখতে চান, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প রসিকতা করে বলেন, “আপনি?” এবং উপস্থিত সাংবাদিকদেরও প্রশংসা করেন।(Trump-Leavitt)

যদিও প্রেস সচিবের পদ ছাড়ছেন, তবুও ট্রাম্প জানিয়েছেন লেভিট হোয়াইট হাউসের একজন উপদেষ্টা হিসেবে দলের সাথেই থাকবেন। ফলে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর পরামর্শ ভবিষ্যতেও পাওয়া যাবে।

পরিবার বনাম কর্তব্যের টানাপোড়েনে শেষমেশ পরিবারকেই বেছে নিলেন ২৭ বছরের ক্যারোলিন লেভিট। ট্রাম্পের মন্তব্যেই স্পষ্ট, রাজনীতির কঠিন দুনিয়াতেও মাতৃত্বের টানই শেষ কথা।(Trump-Leavitt)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *