Egg Therapy : এবিভিপি-এসএফআই খণ্ডযুদ্ধে উত্তপ্ত যাদবপুর, চলল ‘ডিম থেরাপি’ !
কিউ ইন্ডিয়া বাংলা, যাদবপুর :- বুধবার রাতের গন্ডগোলের জের। বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিল। ব্যারিকেড ভেঙে সংঘর্ষ, পতাকা তোলা নিয়ে তুমুল উত্তেজনা। অশান্তির আঁচে ক্ষতিগ্রস্ত হল বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত প্রতীকও।(Egg Therapy)
অশান্তির সূত্রপাত বুধবার রাতে। অরবিন্দ ভবনে ফেটসুর জেনারেল বডির বৈঠকে আচমকা হামলার অভিযোগ ওঠে এবিভিপির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। পালটা মারধরের অভিযোগও করে দু’পক্ষ। আহতরা ভর্তি হন হাসপাতালে।
এর জেরেই বৃহস্পতিবার কর্মসূচি নেয় দুই ছাত্র সংগঠন। এসএফআই জমায়েত করে এইট বি-তে, নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি দেবাঞ্জন দে ও যুবনেত্রী দীপ্সিতা ধর। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিলের ডাক দেয় এবিভিপি।(Egg Therapy)
দুপুরে দু’পক্ষের মিছিল মুখোমুখি হওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দেয়। ঢাকুরিয়া ব্রিজের কাছে এবিভিপির মিছিল এবং এইট বি-তে এসএফআইয়ের মিছিল আটকে যায়। অভিযোগ, ব্যারিকেড ভেঙে এবিভিপির একাংশ বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের সামনে পৌঁছে পতাকা তোলেন। এর প্রতিবাদে আসেন এসএফআই সদস্যরাও। শুরু হয় ধাক্কাধাক্কি ও সংঘর্ষ।
এই হাতাহাতির মধ্যেই এসএফআই সদস্যদের লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ চলে বলে অভিযোগ। সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত প্রতীকের বলয় অংশ ভেঙে যায়। শোনা যায়, এই প্রতীক তৈরি করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু। ক্যাম্পাসের ভিতরে প্রতিবাদ কর্মসূচি নেয় এআইডিএসও-ও। ফলে সারাদিনই থমথমে ছিল যাদবপুর।(Egg Therapy)
ক্যাম্পাসের অশান্তি এবার গেটের বাইরেও ছড়াল। দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ এবং ঐতিহ্যবাহী প্রতীক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কড়া নজরদারি জারি রয়েছে।
