Mohun Bagan-Derby : বিশালের চওড়া হাতে টাইব্রেকারে জয়ী মোহনবাগান, ডুরান্ড ফাইনালে ফের কলকাতা ডার্বি !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আবারও ত্রাতা বিশাল কাইথ। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনালে টাইব্রেকারে 2টি পেনাল্টি বাঁচিয়ে মোহনবাগানকে ফাইনালে তুললেন সবুজ-মেরুন গোলরক্ষক। রবিবার ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। 3 বছর পর ফের ডুরান্ডে কলকাতা ডার্বি।(Mohun Bagan-Derby)
জামশেদপুরের পর সেমিতেও গোলের রোগ তাড়া করল মোহনবাগানকে। নর্থইস্টের বিরুদ্ধে লিস্টন, জেলকোভিচ, সাহালরা একের পর এক সুযোগ নষ্ট করেন। জল জমা মাঠে প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে অনিরুদ্ধ থাপা ও জেমি ম্যাকলারেন নেমেও ছবিটা বদলাতে পারেননি।(Mohun Bagan-Derby)
৬৩ মিনিটে নর্থইস্টের আলাদিনের সবচেয়ে বড় সুযোগও নষ্ট হয়। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানেই নায়ক বিশাল। নর্থইস্টের রবিন যাদব ও পার্থিব গগৈয়ের স্পট কিক আটকে দেন তিনি। অন্যদিকে রাহুল ভেকে, শুভাশিস, লিস্টন ও ম্যাকলারেন গোল করে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন মোহনবাগান।
ইস্টবেঙ্গল ছেড়ে আসার পর এদিনই প্রথম মোহনবাগান জার্সিতে মাঠে নামেন মিগুয়েল।(Mohun Bagan-Derby)
গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্টকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান। ফাইনাল মানেই ডার্বি। ২০২৩ -এর ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জিতেছিল সবুজ-মেরুন। এবার ২২ বছর পর ডুরান্ড জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে লাল-হলুদ। ট্রফির ভাগ্য নির্ধারণ হবে রবিবার।
