NEPAL DISASTER : রাখে হরি মারে কে! ৩৭ দিন পর নেপাল থেকে জীবিত ফিরলেন নিখোঁজ পর্যটক
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– মিরাকেল বোধহয় একেই বলে! নেপাল-তিব্বত সীমান্তে ভয়ংকর বন্যা (NEPAL DISASTER) ও ভূমিধসে নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর অলৌকিকভাবে ফিরে এলেন মালয়েশিয়ার এক সোলো ট্রাভেলার। পরিবার মৃত ভেবে ডিএনএ নমুনা পর্যন্ত দিয়ে দিয়েছিল, সকলকে অবাক করে তিনি নিজেই হাজির হলেন কাঠমান্ডুর মালয়েশিয়া দূতাবাসে।
জানা গিয়েছে, গত ২৫ আগস্ট (NEPAL DISASTER) শেষবার ওই যুবককে দেখা গিয়েছিল নাগথালি ভিউ পয়েন্টে। পরদিন ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বানে তছনছ হয়ে যায় মধ্য নেপালের বিস্তীর্ণ অংশ (NEPAL DISASTER) । ত্রিশূলী ও ভোটকোসি নদীর ধ্বংসযজ্ঞে রাস্তাঘাট, সেতু, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক।
মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘MASFIH’-এর তরফে জানানো হয়েছে, বন্যার পর এক মাস ধরে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি তিনি। পরিবারের তরফে মৃত্যু হয়েছে ধরে নিয়ে ডিএনএ নমুনাও পাঠানো হয়। তবে ৩৭ দিন ধরে নাগথালি এলাকায় কোনওমতে আটকে থেকে শেষ পর্যন্ত একাই হেঁটে কাঠমান্ডু পৌঁছন তিনি।
উল্লেখ্য, গত ২৬ আগস্টের বিপর্যয়ে নেপালে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৫১, নিখোঁজ প্রায় ৬ হাজার। ৫৫ জন মালয়েশীয় নাগরিক নিখোঁজ ছিলেন, এই যুবকের ফিরে আসায় সেই সংখ্যা এখন ৫৪।
আপাতত কাঠমান্ডু থেকে বিমানে মালয়েশিয়াতে ফিরে গিয়েছেন ওই যুবক। কীভাবে ৩৭ দিন তিনি ওই দুর্গম এলাকায় বেঁচে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
