Weather : দক্ষিণে হালকা বৃষ্টি, উত্তরে ভারী বর্ষার সতর্কতা, ভ্যাপসা গরমে অস্বস্তি চরমে !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- বর্ষার দাপট কমলেও স্বস্তি নেই। শুক্রবারও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আর্দ্রতার কারণে গোটা রাজ্যেই গুমোট ভাব থাকবে।(Weather)
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(weather)
কলকাতা: আকাশ মূলত মেঘলা। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C এবং সর্বনিম্ন 27°C-এর কাছাকাছি থাকবে। বৃষ্টি হলেও আর্দ্রতার জন্য অস্বস্তি কাটবে না। বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ।
উত্তরবঙ্গ: দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে।
গোটা রাজ্যেই আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে। বৃষ্টি থামলেও গুমোট ভাব কাটবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।(Weather)
আপাতত আগামী দুই থেকে তিন দিন এই আবহাওয়াই চলবে। দক্ষিণে মাঝারি বৃষ্টি এবং উত্তরে ভারী বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা আপাতত নেই।
