Howrah-Sankrail : গৃহবধূর শ্লীলতাহানি, ঘটনার তদন্তে পুলিশ …..
কিউ ইন্ডিয়া বাংলা :- চাঞ্চল্যকর ঘটনা সাঁকরাইল থানা এলাকায় । একদম ভরদুপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানি করা হয় , এমনটাই অভিযোগ উঠে আসছে ।
স্থানীয় সূত্র মারফত খবর, সাঁকরাইল থানা এলাকার ওই গ্রামে দুইজন আজ শুক্রবার দুপুরে বাড়িতে বাড়িতে গিয়ে পীরের নামে অনুদান তুলতে যায় । একটি বাড়িতে ঢুকে সেই বাড়ি গৃহবধূকে কথাবার্তার মাধ্যমে তারা অর্থ লাভ ও গুরুত্ব ও পুত্রসন্তানের লোভ দেখিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ । ঘটনার সময় বাড়িতে ওই গৃহবধূ এবং তার শাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না । তারা জল খেতে চায় , এবং গৃহবধুর শাশুড়ি জল আনতে গেলে এই সুযোগে তারা জোর করে ওই গৃহবধূকে শোয়ার ঘরে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে হাত দেয় । ঘটনাটি দেখে ফেলেন শাশুড়ি এবং তিনি চিৎকার শুরু করেন । এবং তার চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে ওই দুই অভিযুক্তকে পাকড়াও করে।
ঘটনার পর থেকে অভিযোগকারী ওই গৃহবধূ বলেন “আমি প্রবল আতঙ্কে আছি । দুইজন লোক আমাদের বাড়িতে আসে দুপুরবেলা । তাদের মধ্যে একজন ছিল বয়স্ক এবং একজন কম বয়সী যুবক । টাকার লোভ ও পুত্র সন্তান এর লোভ দেখায় তারা , তাদের মধ্যে ওই বয়স্ক লোক টি আমাকে জোর করে শোয়ার ঘরে নিয়ে গিয়ে আমার সাথে নোংরা কাজ করার চেষ্টা করে । আমার সাথে ঘটা এই ঘটনার আমি উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি ” ।
এলাকার স্থানীয় মানুষদের দাবি, তাদের এলাকায় আগে এই ধরনের ঘটনা এমন একটা ঘটেনি । ধর্মীয় অনুদানের নাম করে এসে মহিলাদের সঙ্গে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয় । এই এলাকার বেশিরভাগ পুরুষ কর্মসূত্রে বাইরে থাকেন, সেই সময় যদি এই ধরনের ঘটনা তা মহিলাদের নিরাপত্তার একটা বড় প্রশ্ন দেখা দেবে । আজকের এই নোংরা ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক বিচারেরও দাবি জানিয়েছেন তারা ।
এলাকাবাসীদের মধ্যে একজন থানায় ফোন করেন এবং ঘটনাস্থলে এসে পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় । অভিযুক্ত দুইজনের বাড়ি কোথায়? তা এখনো অবধি জানা যায়নি । হবে ঘটনা তদন্ত শুরু হয়েছে, দ্রুত এই অভিযুক্তদের যোগ্য শাস্তি হবে আশ্বাস দিয়েছে পুলিশ l
