আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Kolkata Metro : ডিসেম্বরেই চালু বেলেঘাটা-সেক্টর ফাইভ মেট্রো, উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মুখ্যমন্ত্রীর আর্জিতে সাড়া (Kolkata Metro)। ডিসেম্বরেই চালু হতে চলেছে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। এর ফলে সরাসরি জুড়ে যাবে (Kolkata Metro) কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে। চিংড়িহাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের কাজ দীর্ঘদিন জটিলতায় আটকে ছিল (Kolkata Metro)। রাজ্যে পালাবদলের পর কাজে গতি আসে এবং চিংড়িহাটা ফ্লাইওভারের কাছে কাজ সম্পূর্ণ হয়। সেখানে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানোও হয়েছে। এখন বাকি রয়েছে ট্রায়াল রান, কমিউনিকেশন (Kolkata Metro) বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং পরীক্ষা এবং কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শন। ছাড়পত্র মিললেই শুরু হবে পরিষেবা।

 

সোমবার সাঁতরাগাছিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত এই রুট চালুর আবেদন করেন (Kolkata Metro)। তিনি জানান, ১৭ থেকে ২৩ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, জানুয়ারিতে প্রবাসী ভারতীয় সম্মেলন এবং ২৭ জানুয়ারি থেকে ওয়ার্ল্ড এনার্জি উইক রয়েছে। তার আগেই রুটটি চালু করার অনুরোধ করেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্বোধনের (Kolkata Metro) জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তারিখ পেলেই চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ।