আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

SANTOSH MITRA SQUARE : পালাবদলের পর প্রথম পুজোয় সেরার সেরা সন্তোষ মিত্র স্কোয়ার, সেরা মণ্ডপ খিদিরপুর ২৫ পল্লি

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় সরকারের তরফে সেরা পুজোগুলিকে সম্মান জানানো হল। তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’ তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ২৩টি পুজো কমিটিকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়েছে (SANTOSH MITRA SQUARE) ।

এবারের বিচারে ‘সেরার সেরা’ প্রথম স্থান দখল করেছে সন্তোষ মিত্র স্কোয়ার (SANTOSH MITRA SQUARE) । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বৃন্দাবন গার্ডেন দুর্গোপুজো সমিতি ও চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। ‘সেরা প্রতিমা’ বিভাগে প্রথম হয়েছে মুদিয়ালি ক্লাব। এই বিভাগে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে টালা বারোয়ারি, বেহালা অরুণোদয় সমিতি ও আহিরীটোলা সর্বজনীন। (SANTOSH MITRA SQUARE)

‘সেরা মণ্ডপ’-এর শিরোপা পেয়েছে খিদিরপুর ২৫ পল্লি। দ্বিতীয় স্থানে আমরা ক’জন কল্যাণ সমিতি। ‘সেরা আলোকসজ্জা’ বিভাগে প্রথম সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ, দ্বিতীয় বকুলবাগান সর্বজনীন ও তৃতীয় শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব। (SANTOSH MITRA SQUARE)

পরিবেশবান্ধব পুজোর নিরিখে প্রথম পুরস্কার পেয়েছে নলিন সরকার স্ট্রিট। দ্বিতীয় হয়েছে পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক, তৃতীয় রাজডাঙা নব উদয় সংঘ। ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে প্রথম কাশীবোস লেন, দ্বিতীয় বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তৃতীয় চক্রবেড়িয়া সর্বজনীন ও চতুর্থ অজেয় সংহতি।

এছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছে চারটি পুজো কমিটি — বি.জি লাইন্স আবাসিক দুর্গাপুজা কমিটি, শ্যাম স্কোয়ার, ঠাকুরপুকুর এসবি পার্ক ও সমাজসেবী সংঘ।

সরকারের এই উদ্যোগে শহরের প্রথম সারির পুজোগুলি প্রতিমা, মণ্ডপ, আলো ও সামাজিক বার্তার নিরিখে স্বীকৃতি পেল। নতুন সরকারের আমলে এই সম্মান ঘিরে পুজো উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *