আজকের দিনেপূজা দর্পনবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

TOURISM APP DARJEELING : পর্যটকদের সুবিধার্থে দার্জিলিং জেলা ট্যুরিজম অ্যাপ চালু করল পর্যটন দপ্তর

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- পর্যটকদের সুবিধার্থে দার্জিলিং জেলা ট্যুরিজম অ্যাপ (TOURISM APP DARJEELING)  চালু করল রাজ্য পর্যটন দপ্তর। ষষ্ঠীর শুভ তিথিতে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এই অ্যাপের উদ্বোধন করেন। দার্জিলিং জেলার পর্যটনকেন্দ্রগুলির তথ্য এক জায়গায় পৌঁছে দেওয়াই এই অ্যাপের মূল লক্ষ্য।

নতুন এই অ্যাপের মাধ্যমে (TOURISM APP DARJEELING)  পর্যটকরা জেলার দর্শনীয় স্থান, হোটেল, খাবারের জায়গা এবং যাতায়াত সংক্রান্ত তথ্য জানতে পারবেন। থাকছে ট্রাফিক ম্যাপের সুবিধাও। ফলে কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কীভাবে গন্তব্যে পৌঁছবেন তার আগাম পরিকল্পনা করা সহজ হবে। (TOURISM APP DARJEELING)

এই অনুষ্ঠানেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ‘সেরা দুর্গা সম্মান ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দার্জিলিং জেলার পাহাড় ও সমতল মিলিয়ে চারটি বিভাগে মোট ১২টি পুজো কমিটিকে নির্বাচিত করা হয়েছে। সেরা পুজো বিভাগে নির্বাচিত দাদাভাই স্পোর্টিং ক্লাব, উত্তরায়ণ সার্বজনীন দুর্গাপুজো কমিটি ও মিত্র সম্মিলনী দুর্গাপুজো কমিটি। সেরা প্রতিমা বিভাগে চৌরাস্তা দুর্গাপুজো কমিটি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, ভারতনগর তরুণ তীর্থ ক্লাব ও সঞ্জীবনী সংঘ। সেরা মণ্ডপ বিভাগে রথখোলা স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ ও খড়িবাড়ি যুব সম্প্রদায়। এদিন নির্বাচিত ক্লাবগুলিকে ফ্লেক্স তুলে দেওয়া হয়।

অ্যাপ চালু করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “ভিনরাজ্য সহ বিদেশ থেকেও পর্যটকরা আসেন। তারা সব জায়গা চেনেন না। অ্যাপ ডাউনলোড করলেই জানতে পারবেন কোথায় কী আছে ও কীভাবে পৌঁছতে হবে। অ্যাপটি সর্বদা আপডেটেড থাকবে।” দুর্গাপুজোর পর ও কালীপুজোর আগে নির্বাচিত ক্লাবগুলির হাতে স্মারক তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *