আজকের দিনেভারত

CJP PROTEST DELHI : ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি, আটক দীপকে – অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে, দাবি সিজেপির

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- শুক্রবার বিকেলে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP PROTEST DELHI) । তার আগেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করেছে দিল্লি পুলিশ। এবার দলের তরফে দাবি করা হল, তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং বিকেলের পর থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই (CJP PROTEST DELHI) ।

সিজেপির তরফে (CJP PROTEST DELHI)  আরও অভিযোগ করা হয়েছে, অভিজিৎ দীপকে-কে আইনজীবীদের সঙ্গে কথা বলতেও দেওয়া হচ্ছে না। তাদের প্রশ্ন, কেন তরুণদের সঙ্গে জঙ্গির মতো আচরণ করা হচ্ছে।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে দলের তরফে দাবি করা হয়েছে, সাংবিধানিক অধিকার ও সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার তাঁদের রয়েছে। সেই সঙ্গেই লেখা হয়েছে, ‘অভিজিৎ কেবল হাতে একটি তেরঙ্গা পতাকা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন! তেরঙ্গা পতাকা হাতে নিয়ে হাঁটা কীভাবে অপরাধ হতে পারে?’ দিল্লি পুলিশের কাছে তাদের দাবি, অভিজিৎকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা যেন জানিয়ে দেওয়া হয় (CJP PROTEST DELHI) ।

শুক্রবার সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই এই কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। সিজেপি প্রতিষ্ঠাতা আশঙ্কা করেছিলেন বিক্ষোভ আটকাতে তাঁকে আটক করা হতে পারে। জানা গিয়েছে, প্রথমে দীপকের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে বারণ করে নোটিস ধরানো হয়। পরে তাঁকে আটক করা হয়। আটক করা হয়েছে নেহা বোরাকেও।

প্রসঙ্গত, দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে জেলবন্দি করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। সেই উপলক্ষে দিল্লিতে কড়া নিরাপত্তা। এতদিন পর্যন্ত দিল্লিজুড়ে মোতায়েন ছিল ২৬ হাজার বাহিনী। শুক্রবার কর্মসূচি উপলক্ষে আরও ৬ হাজার বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। সকালে অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, তাঁর গতিবিধির উপর নজর রাখছেন গোয়েন্দারা। তাঁকেও পাঠানো হতে পারে জেলে।

আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দিল্লি পুলিশের তরফে এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *