Metro Rush : পঞ্চমীতে ভিড়ে ঠাসা মেট্রো, দরজা বন্ধ করতে যাত্রী টেনে নামাল পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃতীয়া থেকে শুরু হওয়া প্যান্ডেল হপিং পঞ্চমীর রাতে জনপ্লাবনে পরিণত হয় (Metro Rush)। ষষ্ঠীতে সেই ভিড় আরও ভয়ংকর আকার নিল। তিল ধারণের জায়গা নেই কলকাতা মেট্রোয়, লোকাল ট্রেনেও একই হাল। ঠাকুর দেখতে বেরিয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মূলত, পঞ্চমীর সন্ধে থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। চাঁদনি চক, এসপ্ল্যানেড, কালীঘাট, দমদম-সহ শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ (Metro Rush) মেট্রো স্টেশনে বিকেল থেকেই উপচে পড়া ভিড়। পুজো মানেই প্যান্ডেল হপিং, আর বাঙালি ভিড়ের তোয়াক্কা না করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এখন তো আবার বেশিরভাগ মানুষ তৃতীয়া থেকেই বেরিয়ে (Metro Rush) পড়েন ঠাকুর দেখতে। ফলে পঞ্চমীর রাতে কার্যত জনপ্লাবন দেখা যায় মেট্রো স্টেশনগুলোতে।
পরিস্থিতি আরও ঘোরালো হয় একাধিক মেট্রো বাতিল হওয়ায় (Metro Rush)। নির্দিষ্ট সময়ে ট্রেন না আসায় প্ল্যাটফর্মে ভিড় বাড়তে থাকে। এরপর ট্রেন এলেই হুড়োহুড়ি করে সকলেই উঠে পড়ার চেষ্টা করেন। এক বগিতে অতিরিক্ত যাত্রী উঠে পড়ায় সেন্সরের কারণে কিছুতেই বন্ধ হচ্ছিল না দরজা। (Metro Rush)কোথাও কোথাও ২-৩ মিনিট ধরে চেষ্টা করেও দরজা বন্ধ করা যায়নি। ফলে প্রতি স্টেশনেই নির্ধারিত সময়ের থেকে অনেক বেশি সময় দাঁড়িয়ে থাকছে মেট্রো। ষষ্ঠীতে সকাল থেকেই একই ছবি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় লাফিয়ে লাফিয়ে (Metro Rush) বাড়ছে। মেট্রোর তরফে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে, একই গাড়িতে উঠবেন না, পরের ট্রেনে আসুন। কিন্তু কে শোনে কার কথা! সকলেরই গন্তব্যে পৌঁছনোর তাড়া। কারণ যাত্রাপথে সময় বাঁচলে প্রতিমা দর্শনে বাড়তি (Metro Rush) সময় মিলবে। এই তাড়াহুড়োতেই বিপত্তি।
শেষমেশ পরিস্থিতি সামাল দিতে মাঠে (Metro Rush) নামতে হয় পুলিশ ও আরপিএফ-কে। অধিকাংশ স্টেশনেই দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা রীতিমতো যাত্রীদের হাত ধরে টেনে নামাচ্ছেন। কোথাও কোথাও যাত্রীদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়ছেন তারা। শুধু মেট্রো নয়, শিয়ালদহ ও হাওড়াগামী লোকাল ট্রেনেও একই ভয়াবহ ভিড়। পা রাখার জায়গা নেই। এই (Metro Rush) ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পুজোর সময় ভিড় হবে জেনেও কেন আগে থেকে বাড়তি মেট্রোর ব্যবস্থা করা হলো না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে (Metro Rush) যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ সপ্তমী থেকে বাড়তি ট্রেন ও রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামীকাল থেকে পরিষেবা কিছুটা স্বাভাবিক হবে বলেই আশা করা হচ্ছে, তবে উৎসবের দিনগুলোতে এই বিশাল ভিড় কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে (Metro Rush) চিন্তায় প্রশাসন।
