আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

NANDIGRAM BY ELECTION : পুজোর আগেই নন্দীগ্রামে ভোট! মুখ্যমন্ত্রীর ছাড়া আসনে কে হচ্ছেন বিজেপির মুখ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজোর আগেই বঙ্গে ফের ভোটের দামামা (NANDIGRAM BY ELECTION)। সোমবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সেই মতো অক্টোবরের শুরুতেই এই দুই কেন্দ্রে হবে উপনির্বাচন। তবে এই দুই কেন্দ্রের মধ্যে সবার নজর ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের দিকে (NANDIGRAM BY ELECTION)।

সোমবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ তিনটি রাজ্যের পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ৬ অক্টোবর। ফল প্রকাশ ৯ অক্টোবর। সেই মতো নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে (NANDIGRAM BY ELECTION)।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কলকাতার ভবানীপুর ও নন্দীগ্রাম দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন এবং দুটি আসনেই জয়লাভ করেন। এমনকী ভবানীপুর আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। তবে নিয়ম মেনে জয়ী দুটি কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম আসন ছাড়তে হয় মুখ্যমন্ত্রীকে।

এই উপনির্বাচনে (NANDIGRAM BY ELECTION) বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক নাম উঠে আসতে শুরু করেছে। কোথাও অঞ্জন ভারতীর সমর্থনে দেওয়াল লিখনও হয়ে গেছে। তাছাড়া মেঘনাদ পালের নামও বিজেপির প্রার্থী হিসেবে লোকমুখে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে স্পিকটি নট বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাপরায়ণ দল। দল যাকে প্রার্থী করবে তাকেই সকলে মেনে নেবে।

অন্যদিকে তৃণমূলের কে প্রার্থী হবে তা নিয়ে এখনও কোনো নাম আনুষ্ঠানিকভাবে শোনা যাচ্ছে না। যদিও অখিল গিরিকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *