Paneer Paratha : বাড়িতে থাকা সবজি ও পনির দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে পনির পরোটা
কিউ ইন্ডিয়া বাংলা : রোজকার সকালের জলখাবারে ওটস, মুসলি বা ব্রেড এইসব খেতে কাররি ভালো লাগেনা (Paneer Paratha)। আবার এইসব বাদ দিয়ে যদি পরোটা বা লুচি হয় সেটা ভালোই হয় কিন্ত একই পরোটাও আর দিন দিন খেতে ভালো লাগেনা। একটু অন্যরকম ভাবে পরোটা বানিয়ে যদি পরিবেশন করা তাহলে মন্দ হয় না (Paneer Paratha)। আটা বা ময়দার সাথে যদি একটু পনির ও বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে পনির পরোটা বানিয়ে ফেলা যায় তাহলে মুখের স্বাদেরও পরিবর্তন হয় (Paneer Paratha)। এর সাহায্যে মুখের স্বাদের পরিবর্তনের সাথে সাথে প্রোটিনের পরিবহণও করা হয়ে যাবে। চলুন পনির ও সব্জি দিয়ে নরম তুলতুলে পরোটার রেসিপি আজ শিখে নেওয়া যাক।
প্রণালী (Paneer Paratha)
প্রথমে একটি পাত্রে কিছুটা আটা বা ময়দা নিয়ে তার মধ্যে পরিমান মতো নুন, অল্প তেল, চাটমশলা, লঙ্কার গুঁড়ো, জিরেগুঁড়ো,কসৌরী মেথি দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন (Paneer Paratha)। তারপর বাড়িতে থাকা সবজি যেমন গাজর, আলু, বিন্স, ধনেপাতা, ক্যাপসিকাম, লাউ ইত্যাদি সবজি এবং পনির মিহি করে কুরে আলাদা একটি পাত্রে দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে ফেলুন। এরপর ময়দা মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিন (Paneer Paratha)। লেচি গোল করে মাঝে একটু গর্ত করে তার মধ্যে দিয়ে ফেলুন পনির ও সব্জির মিশ্রণটি অল্প করে ভরে মুখ বন্ধ করে দিন। হালকা চাপ দিয়ে বেলে নিন। (Paneer Paratha) মাঝারি আঁচে অল্প তেলে এপিট-ওপিট ভাল করে ভেজে নিন। ভালো করে ভেজে তুলে নেওয়ার পর চাটনি বা আচারের সাথে পরিবেশন করুন গরম গরম পনির পরোটা (Paneer Paratha)।
