আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

North-South Bengal Connectivity Buses : নরম মাটিতে আটকে মেরামতি, আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ভরসা বাস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ফারাক্কা :- ফরাক্কায় ধসে যাওয়া রেললাইন মেরামতিতে ভিলেন হয়ে দাঁড়াল নরম মাটি। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হল না রেল পরিষেবা। ফলে শনিবারও বাতিল উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা।(North-South Bengal Connectivity Buses)

পূর্ব রেলের আশ্বাস ছিল শুক্রবার রাতের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ হবে এবং শনিবার সকাল থেকে ফরাক্কার আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু মাটি নরম থাকায় মেরামতির কাজে দেরি হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। শনিবার সকাল পর্যন্ত কাজ শেষ না হওয়ায় অনিশ্চয়তা আরও বাড়ল।(North-South Bengal Connectivity Buses)

ট্রেন বাতিল হওয়ায় এবং বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানোয় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আজ, শনিবার বাতিল ট্রেনগুলি হল:
নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশাল, গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, কাটিহার-হাওড়া এক্সপ্রেস, জোগবনি-কলকাতা এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস, মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং সহর্ষ-শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস।(North-South Bengal Connectivity Buses)

ভরসা এখন সড়কপথ:
রেল বন্ধ থাকায় উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ যোগাযোগের একমাত্র ভরসা এখন বাস। বাসের চাহিদা বাড়ায় ভাড়াও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার অতিরিক্ত বাস নামিয়েছে। কলকাতা-শিলিগুড়ি রুটে ২৩টি, শিলিগুড়ি থেকে কলকাতায় ১৮টি, দুর্গাপুর-বালুরঘাট রুটে ২টি এবং মালদহ-কলকাতা রুটে ৫টি বাস। এছাড়া সন্ধ্যার যাত্রীদের জন্য এসপ্ল্যানেড থেকে এনজিপি পর্যন্ত বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রতি ঘণ্টায় বিশেষ বাস চালানো হচ্ছে।

যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চললেও কবে পুরোপুরি স্বাভাবিক হবে ফরাক্কার রেল পরিষেবা, তা এখনও স্পষ্ট নয়। আপাতত বাসই যাত্রীদের একমাত্র ভরসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *