আজকের দিনেবাংলার আয়না

ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মেলেনি, চিলাপাতায় আদিবাসী মহিলাদের বিক্ষোভ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরও টাকা পেলেন না আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গল লাগোয়া উত্তর চকোয়াখেতির আদিবাসী মহিলারা। রাজ্যের অনেকের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকা ঢুকলেও (ANNAPURNA BHANDAR) , আবেদন-DBT লিঙ্ক সব করার পরও এই এলাকার বহু মহিলা এখনও বঞ্চিত। এর জন্য ব্লক প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন তাঁরা।

গত ১৭ই আগস্ট অনেকের অ্যাকাউন্টে টাকা এলেও (ANNAPURNA BHANDAR) উত্তর চকোয়াখেতির দিনমজুর আদিবাসী মহিলাদের অ্যাকাউন্টে এখনও একটি টাকাও আসেনি। ভুক্তভোগীদের দাবি, অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই আবেদন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্কের কাজ সম্পন্ন করেছেন তাঁরা। তবুও টাকা না পাওয়ায় চরম ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযোগের আঙুল ব্লক প্রশাসনের দিকে। মহিলাদের অভিযোগ, ব্লক অফিসে গিয়ে BDO-র সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। অফিসে চলছে চরম অচলাবস্থা। সবচেয়ে বড় অভিযোগ, সরকারি কর্মীদের বাদ দিয়ে বাইরের অনভিজ্ঞ ছেলেমেয়েদের দিয়ে ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে (ANNAPURNA BHANDAR) । সেই ভুলের কারণেই শত শত মানুষ প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের প্রশ্ন, নিয়ম ভেঙে কীভাবে বাইরের লোক দিয়ে সংবেদনশীল ডেটা এন্ট্রি করানো হচ্ছে? (ANNAPURNA BHANDAR) আর তাদের টাকা কোথা থেকে দেওয়া হচ্ছে?

প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চিত মহিলারা। অবিলম্বে বকেয়া টাকা না ঢুকলে এবং ডেটা এন্ট্রির অনিয়ম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন উত্তর চকোয়াখেতির বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *