Bongaon : বনগাঁয় বইয়ের স্টলে জট, CPM-এর বুকস্টলের অনুমতি খারিজ করল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বনগাঁয় সিপিএমের বুকস্টল নিয়ে নয়া মোড় (Bongaon)। সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। টেবিল-ছাতা পেতেও স্টল করার অনুমতি মিলল না। (Bongaon) আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। সিপিএমের বুকস্টল বিতর্কে রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ (Bongaon) করে দেয়।
শুনানির সময় প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, (Bongaon) “অনুমতি চেয়ে আবেদন দেখান? অনুমতি না পেলে পুলিশ কী করবে?” জবাবে সিপিএমের আইনজীবী শামিম আহমেদ জানান, PWD এবং হাইওয়ে অথরিটিকে ই-মেইলে আবেদন করা হয়েছে (Bongaon)। পুলিশের কাছেও আবেদন করা হয়েছে বলে দাবি করেন তিনি। তখনই প্রধান বিচারপতি নির্দেশ দেন, “রাস্তার ধারে সব স্টল তুলে দিন। অনুমতি না থাকলে কারোর স্টলের প্রয়োজন নেই। আইনের চোখে (Bongaon) সবাই সমান।”
আদালতে সওয়াল-জবাবে জানতে (Bongaon) চাওয়া হয়, বুকস্টলটি রাস্তার উপরে নাকি দলীয় কার্যালয়ের সামনে একই লাইনে? সিপিএমের আইনজীবী জানান, দলীয় কার্যালয়ের সামনেই স্টলটি রয়েছে। এজি বিল্বদল ভট্টাচার্য জানান, বাকি স্টলগুলির অনুমতি আছে কি না তা জানা নেই। সিপিএমের আইনজীবী শেষে প্রস্তাব দেন, দুর্গাপুজোর আর ৩-৪ দিন বাকি, (Bongaon) কোনও মাইক-মাইক্রোফোন ছাড়া শুধু টেবিল ও ছাতা পেতে ৫ ফুটের বুকস্টলের অনুমতি দেওয়া হোক। তবে এজি-র পালটা সওয়ালে উঠে আসে, বুকস্টল থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। শেষ (Bongaon) পর্যন্ত ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, টেবিল-ছাতা পেতেও বুকস্টল করা যাবে না। আগামী ২১ জানুয়ারি পরবর্তী শুনানিতে সব পক্ষকে নোটিস দিতে বলেছে আদালত।
