Naseeruddin Shah : দিমাগি নকশাল বিতর্কে উত্তাল বলিউড, নাসিরুদ্দিনকে নির্বাচনে হারানোর হুঙ্কার গজেন্দ্র-পুনীতের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিজেকে ‘গর্বিত দিমাগি নকশাল’ বলে বিতর্কে জড়ালেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। সরকারের সমালোচনা করলেই দেশদ্রোহী তকমা দেওয়া হয় বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের পাল্টা জবাবে তাঁকে সরাসরি ভোটযুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন মহাভারত খ্যাত ‘যুধিষ্ঠির’ গজেন্দ্র চৌহান ও ‘দুর্যোধন’ পুনীত ইসসার (Naseeruddin Shah)। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, “আমি গর্বিত দিমাগি নকশাল। সরকারের সমালোচনা করলেই ‘দেশদ্রোহী’, ‘টুকরে-টুকরে গ্যাং’-এর মতো তকমা চাপিয়ে দেওয়া হয়।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল (Naseeruddin Shah) পড়ে যায়।
প্রথমে মুখ খোলেন অভিনেতা ও বিজেপি কর্মী গজেন্দ্র চৌহান (Naseeruddin Shah)। তিনি বলেন, “নাসিরুদ্দিন সাহেব, আপনার ভিডিও দেখে আমি একই সঙ্গে দুঃখিত এবং হতাশ। এই দেশ আপনাকে এত খ্যাতি, সম্মান দিয়েছে, অথচ আপনার ভাষার মান এত নিম্ন! আপনি নিজেকে দিমাগি নকশাল বলেন (Naseeruddin Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশ থেকে নকশালবাদ নির্মূল করতে পদক্ষেপ নিয়েছেন। আপনি যদি সরকারের বিরোধিতা করতেই এত আগ্রহী হন, তাহলে নির্বাচনে দাঁড়াচ্ছেন না কেন? আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি যে আসন থেকেই লড়ুন, (Naseeruddin Shah) আমি আপনার বিরুদ্ধে লড়ব এবং হারাব।”
গজেন্দ্রর সুরেই সুর মেলান পুনীত ইসসার (Naseeruddin Shah)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, “নাসিরুদ্দিন শাহ সাহেব আমাদের সিনিয়র, শিক্ষক এবং অত্যন্ত গুণী শিল্পী। কিন্তু আপনি যখন কথা বলবেন তখন নির্দিষ্ট ইস্যু নিয়ে বলুন (Naseeruddin Shah)। বিশ্বের কত ঘটনা নিয়ে আপনি নীরব থাকেন! আপনি শুধু একপেশে, বামপন্থী এবং নকশালপন্থী মতাদর্শের বক্তব্যকেই গুরুত্ব দেন। এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং এবং জেএনইউয়ের পড়ুয়ারা জেলে বন্দি সন্ত্রাসবাদীদের মুক্তির দাবি জানায় (Naseeruddin Shah)। আপনি যদি তাঁদের সমর্থন করেন, তাহলে ভারতীয় হওয়ার অর্থ কী?”
পুনীত আরও বলেন, “সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার আছে (Naseeruddin Shah)। কিন্তু ক্ষমতায় আসা সরকারকে পছন্দ না হলে রাজনীতির ময়দানে নামুন। নির্বাচনে লড়ুন, জিতুন এবং সরকারকে পরাজিত করুন। এই সরকার তো জোর করে ক্ষমতায় আসেনি, দেশের মানুষই ভোট দিয়ে নির্বাচিত করেছে (Naseeruddin Shah)।” নাসিরুদ্দিনের মন্তব্য ও তার পাল্টা হিসেবে দুই ‘মহাভারত’ তারকার নির্বাচনী চ্যালেঞ্জ ঘিরে বলিউডে বিতর্ক তুঙ্গে। শিল্পীর বাকস্বাধীনতা বনাম রাজনৈতিক দায়বদ্ধতা (Naseeruddin Shah) নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সর্বত্র।
