আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

AJINKYA RAHANE : ৩৬ রানে অলআউট হয়েও সিরিজ জয়! রাহানের ‘নাটকেই’ কুপোকাত অস্ট্রেলিয়া, ৫ বছর পর ফাঁস হল আসল রহস্য

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ৩৬ রানে অলআউটের চরম লজ্জা, অধিনায়ক বিরাট কোহলির দেশে ফেরা, (AJINKYA RAHANE) আর ০-৪ হোয়াইটওয়াশের ভবিষ্যদ্বাণী। সেখান থেকেই ২-১ সিরিজ জয়, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা প্রত্যাবর্তনগুলোর একটি। সেই ঐতিহাসিক জয়ের নেপথ্যে ছিলেন অজিঙ্ক্য রাহানে। পাঁচ বছর পর সেই জয়ের আসল রহস্য ফাঁস করলেন তিনি। (AJINKYA RAHANE) ২০২০-২১ বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট, অ্যাডিলেড। দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে, যা টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর। ৮ উইকেটে হারের পর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। (AJINKYA RAHANE) দায়িত্ব পান সহ-অধিনায়ক রাহানে।

 

সেই সময় ড্রেসিংরুমে হতাশা, বাইরে সমালোচনার ঝড় (AJINKYA RAHANE)। সকলে বলছিল ভারত ০-৪ হারবে। মুম্বইয়ে এক অনুষ্ঠানে রাহানে জানান, তখন তিনি একটা চালাকি করেছিলেন। রাহানের কথায়, “আমি ভিতরে চাপে ছিলাম। মাথায় অনেক কিছু ঘুরছিল। কিন্তু আমি বাইরে এমন ভাব করলাম যেন কিছুই হয়নি (AJINKYA RAHANE)। আমার প্রথম কাজ ছিল দলের ভিতরের সন্দেহ দূর করা।” এরপর তিনি দলকে বলেন, “আমরা ভাগ্যবান যে দেশের হয়ে খেলছি। কোটি কোটি ছেলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, সুযোগ পায় না। (AJINKYA RAHANE) যারা সুযোগ পায়নি, তাদের হয়ে খেলি।”

 

এই এক কথাতেই বদলে যায় দলের মানসিকতা (AJINKYA RAHANE)। মেলবোর্নে রাহানের শতরানে জয়, সিডনিতে হনুমা বিহারী ও অশ্বিনের ঐতিহাসিক লড়াইয়ে ড্র, আর ব্রিসবেনের গাব্বায় ৩২ বছরের অজেয় দুর্গ ভেঙে সিরিজ জয় করে ভারত। রাহানে বলেন, তাঁর এই আত্মবিশ্বাসী আচরণে অস্ট্রেলিয়াও অবাক হয়ে  (AJINKYA RAHANE) “যে দল ৩৬ রানে অলআউট হয়েছে, তাদের এত আত্মবিশ্বাস কোথা থেকে এল, সেটাই ওরা বুঝতে পারছিল না। এই চালাকিই আমাদের সিরিজে ফিরিয়েছিল,” (AJINKYA RAHANE) বলেন রাহানে। তাঁর সেই মানসিক খেলাই ভারতকে এনে দিয়েছিল এক অবিস্মরণীয় সিরিজ জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *