Suvendu Adhikar : ‘যারা মা-বোনদের অসম্মান করবে তাদের পরিণতি সবাই দেখছে’, এনকাউন্টার নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাজ্যে পরপর পুলিশ এনকাউন্টারের আবহে রায়গঞ্জের সভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikar)। মা-বোনেদের সুরক্ষায় পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে জানিয়ে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি (Suvendu Adhikar)। ক্ষমতা হস্তান্তরের পর থেকেই অপরাধ দমনে তৎপর রাজ্য সরকার। গুণ্ডা দমন আইন আনার পাশাপাশি ‘যোগীরাজ্য মডেলে’ এনকাউন্টার শুরু হয়েছে বলেও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। (Suvendu Adhikar) বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টার দিয়ে যার সূত্রপাত, এবার একই দিনে গাইঘাটা ও সামশেরগঞ্জে ফের পুলিশের গুলিতে মৃত্যু হল দুই অভিযুক্তের।
এই প্রসঙ্গেই রায়গঞ্জের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, (Suvendu Adhikar) “যা করার করব। নিশ্চিন্তে থাকুন। পুলিশকে খোলা হাত দিয়ে এসেছি। কেউ যদি ধর্ষণ, শ্লীলতাহানির মতো কাজ করে, তাহলে যা দরকার পুলিশ তাই করবে। (Suvendu Adhikar)যারা মা-বোন ও মেয়েদের অসম্মান করবে, তাদের কী পরিণতি হচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে। সামাজদার কা তো ইশারাই কাফি হ্যায়।”
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে ও দুপুরে দুটি পৃথক ঘটনায় এনকাউন্টার হয় (Suvendu Adhikar)। অভিযোগ, হেফাজত থেকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অকুস্থলে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। পাল্টা গুলিতে মৃত্যু হয় তাদের। গাইঘাটায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনে (Suvendu Adhikar) অভিযুক্ত প্রহ্লাদ দাস এবং সামশেরগঞ্জে ব্যবসায়ী সুজিত মণ্ডল খুনে অভিযুক্ত সামাউল শেখ নিহত হয়। এর আগে বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনে ধৃত প্রভাস মণ্ডলেরও এনকাউন্টারে মৃত্যু হয়েছিল।
বিরোধী শিবির এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুললেও, (Suvendu Adhikar) মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন রাজ্যে নারী নির্যাতন ও অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। রায়গঞ্জের সভা থেকে পুলিশকে খোলা হাত দেওয়ার বার্তা দিয়ে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স (Suvendu Adhikar) নীতির কথাই আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।
