India Vs Australia : বিরাট-রোহিতই লক্ষ্মী! ভারত সিরিজে ইতিহাসের সর্বোচ্চ লাভ অস্ট্রেলিয়ার, সামনে বড় লোকসানের শঙ্কা
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিসিসিআই-ইসিবির পর বিশ্বের তৃতীয় ধনী বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া, তবুও ভারতের উপরই নির্ভরশীলতা কাটল না (India Vs Australia)। রোহিত শর্মা ও বিরাট কোহলির জনপ্রিয়তায় ভর করেই ইতিহাসের সর্বোচ্চ লাভের মুখ দেখল অজি বোর্ড, অথচ অ্যাশেজের মতো সিরিজেই হল লোকসান (India Vs Australia)। ক্রিকেট অস্ট্রেলিয়া সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষের আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, ওই অর্থবর্ষে বোর্ডের মোট লাভ হয়েছে ৪০২৪ কোটি টাকা। যা তাদের বোর্ডের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। (India Vs Australia) গত বছরের তুলনায় লাভ বেড়েছে ৫৪২ কোটি টাকা।
এই রেকর্ড লাভের মূল কারণ ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ (India Vs Australia)। গত মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। সেটাই ছিল অস্ট্রেলিয়ায় ভারতের জার্সিতে রোহিত-বিরাটের শেষ সিরিজ (India Vs Australia)। রো-কো কে শেষবার দেখার জন্য স্টেডিয়ামে উপচে পড়ে দর্শক। টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্ব থেকে রেকর্ড আয় করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আশ্চর্যজনকভাবে অ্যাশেজের মতো হাইপ্রোফাইল সিরিজে লোকসান গুনতে হয়েছে তাদের। গত অ্যাশেজে দুটি টেস্ট মাত্র দু’দিনে শেষ হয়ে যাওয়ায় মোট ৬ দিনের খেলা হয়নি। (India Vs Australia) তার জেরে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে অজি বোর্ডের।
কিন্তু এই সুদিন বেশি দিন থাকছে না (India Vs Australia)। ২০২৭ বিশ্বকাপের আগে ভারতের সঙ্গে কোনও সিরিজ নেই অস্ট্রেলিয়ার। ভারত সিরিজ না থাকায় সম্প্রচারকারী সংস্থাগুলি ইতিমধ্যেই চুক্তির টাকা কমানোর কথা বলছে। (India Vs Australia) ফলে আগামী দুই অর্থবর্ষে বড় অঙ্কের লোকসানের আশঙ্কায় রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা আরও একবার প্রমাণ করে দিল, বিশ্ব ক্রিকেটের বাজার এখনও ঘোরে ভারতকেই কেন্দ্র করে, আর তার দুই বড় মুখ (India Vs Australia) রোহিত-বিরাট।
