Government Jobs : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যের স্কুলে ৮৪৭৭ ক্লার্ক ও গ্রুপ-ডি নিয়োগ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর (Government Jobs)। রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রুপ-ডি ও ক্লার্ক পদে প্রায় সাড়ে আট হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (Government Jobs)। ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনেই এই চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে মোট ৮,৪৭৭টি পদে নিয়োগের কথা জানানো হয়েছে। (Government Jobs) কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ৫,৪৮৮টি গ্রুপ-ডি পদে এবং ২,৯৮৯টি ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
তালিকা অনুযায়ী, গ্রুপ-ডি পদের সিংহভাগই বাংলা মাধ্যমের জন্য (Government Jobs)। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৪,২৮৭টি। শুধুমাত্র মহিলাদের জন্য ১,০২১টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া হিন্দি মাধ্যমে ১৪১টি এবং উর্দু মাধ্যমে ২১টি গ্রুপ-ডি শূন্যপদ রয়েছে (Government Jobs)। বণ্টনে গ্রুপ-ডি পদের জন্য সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে পশ্চিম ও উত্তর অঞ্চলে। বাকি শূন্যপদগুলি পূর্ব (৯৯৫), দক্ষিণ (৬৮০) এবং দক্ষিণ-পূর্ব (৫৩৩) অঞ্চলে বিন্যস্ত (Government Jobs)। পূর্বঘোষিত ক্লার্ক পদের ২,৯৮৯টি আসনের সাথে এই ৫,৪৮৮টি গ্রুপ-ডি শূন্যপদ যুক্ত হওয়ায় কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হল।
এসএসসি আরও জানিয়েছে, জীববিজ্ঞানের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ এবং ৭ নভেম্বর, পরিবেশ বিদ্যার তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর, (Government Jobs) বাণিজ্য বিষয়ের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৭ নভেম্বর। দুই পদের ক্ষেত্রেই নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে আসন সংরক্ষণ করা হয়েছে। (Government Jobs) এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের ফলে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। কাউন্সেলিং ও পরবর্তী প্রক্রিয়ার বিস্তারিত সূচি জানতে চাকরিপ্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (Government Jobs) নজর রাখতে বলা হয়েছে।
