আজকের দিনেপূজা দর্পনসুস্থ থাকুন

Hair Care Tips : পুজোর আগেই বাড়িতে বসে বাড়িয়ে ফেলুন চুলের উজ্জ্বলতা

কিউ ইন্ডিয়া বাংলা : শীত গ্রীষ্ম বর্ষা চুল পড়ার সমস্যা (Hair Care Tips )। সারাবছর কমবেশি সব মেয়েরাই চিন্তায় আছে চুল পড়া কিভাবে কমাবে। অত্যাধিক কেমিক্যাল মিশ্রিত দ্রবণ, খাওয়া দাওয়ার অভ্যাস ও অত্যাধিক দূষণের ফলে চুলের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। শুধু চুল পড়া নয় এর পাশাপাশি চুল পাকার সমস্যাতেও ভুগছে অনেকে। এছাড়াও রয়েছে চুল খসখসে হয়েছে যাওয়া, চুল ফেটে যাওয়া ইত্যাদি সমস্যা। এই সব সমস্যার ঠিক সমাধান করার জন্য পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করার সময় অনেকেরই নেই। কিন্তু তার চুল নরম ও মসৃণ করার চাহিদা প্রচুর। সেই সব মহিলাদের জন্য রইলো আজকের এই হোম রেমিডি টিপস। যার দ্বারা বাড়িতেই সহজে চুলের যত্ন নিতে পারবেন। জানবো তিন রকম ভেষজ উপকরণ দিয়ে তৈরী সিরামের রেসিপি।

 

চালের জল ও গ্রিন টি সিরাম

চুল লম্বা, ঘন, মজবুত করতে চাইলে (Hair Care Tips ) চুলে সিরাম ব্যবহার করা অত্যন্ত জরুরি। আমাদের অজান্তে আমরা আমাদের সমস্যায় সমাধানের কিছু উপকরণ প্রতিদিন ফেলে দিয়ে। যেমন হলো চাল ধোয়া জল। যার মধ্যে আছে অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন, যা চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর পাশাপাশি হলো গ্রিন টি যার মধ্যে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা চুলকে মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে। আধ কাপ চাল ভিজিয়ে রাখা জল বা ভাতের মাড় কিছুটা পাতলা করে নিতে হবে। তার সঙ্গে মিশিয়ে দিন আধ কাপ ঠান্ডা করে রাখা গ্রিন টি। চাইলে এর সাথে মিশিয়ে নিতে পারেন ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল। এরপর মিশ্রণটি স্প্রে বোতলে নিয়ে ভাল করে ঝাঁকিয়ে রেখে দিন। এরপর সপ্তাহে একবার করে ব্যবহার করুন।

অ্যালো ভেরা-নারকেল তেলের সিরাম

এবার আসি আরও একটা রেসিপিতে (Hair Care Tips ) । ২ চা-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা-চামচ নারকেল তেল মিশিয়ে নিন। সাথে মিশিয়ে ফেলুন ৫-৬ ফোঁটা রোজ়মেরি অয়েল। কাছে যদি ভিটামিন E ক্যাপসুল থাকে তাহলে টা মিশিয়ে দিন। এরপর মিশ্রণটিকে সংরক্ষণ করার জন্য একটি কাঁচের শিশিতে ভোরে ফ্রিজে রেখে দিন। টানা এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন আই সিরাম।

পেঁয়াজের রস ও অলিভ অয়েলের সিরাম

একটা বড়ো পেঁয়াজ বেটে বা গ্রেট করে রস বার করে নিন। এ বার দু’চামচ পেঁয়াজের রস, ১ চামচ অলিভ অয়েল আর ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার এই সিরাম ব্যবহার করলেই দেখা যাবে চুলের উজ্জ্বলতা। এর পাশাপাশি চুলের গোড়া মজবুত হবে, চুল পড়ার সমস্যাও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *