LEO MESSI : দুরূহ কোণ থেকে অবিশ্বাস্য ফ্রিকিক! মেসির জাদুতে হতভম্ব ফুটবল বিশ্ব, ছুঁলেন অনন্য নজির
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ফ্রিকিক থেকে গোল করা তাঁর কাছে নতুন নয় (LEO MESSI) , কিন্তু এবারের গোলটা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। সোমবার কলম্বাস ক্রুর বিরুদ্ধে প্রায় কর্নার ফ্ল্যাগের কাছ থেকে অবিশ্বাস্য ফ্রিকিকে গোল করে ফের চমকে দিলেন লিওনেল মেসি (LEO MESSI) ।
ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ডানদিকের একেবারে কোণাকুণি জায়গা থেকে ফ্রিকিক পায় ইন্টার মায়ামি। সাধারণত সেখান থেকে ক্রস আসে, কিন্তু মেসি (LEO MESSI) সরাসরি শট নেন। বল বাঁক খেয়ে ফার পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়, গোলরক্ষককে কার্যত দাঁড় করিয়ে। এই গোলে ১-১ সমতায় ফেরে মায়ামি। এটি ইন্টার মায়ামির হয়ে সব মিলিয়ে তাঁর ১২তম এবং চলতি মরসুমে ৬ষ্ঠ সরাসরি ফ্রিকিক গোল। এমএলএসে এবছর তাঁর গোল হল ২১টি, গোল্ডেন বুটের দৌড়ে তিনি ৩ গোলে এগিয়ে।
তবে মেসির এই জাদুকরী গোলও দলকে বাঁচাতে পারেনি। এর আগে পেনাল্টি থেকে কলম্বাসকে এগিয়ে দেন জ্যাকসন মার্টিনেজ। মেসি সমতা ফেরানোর পর শেষ দিকে মায়ামির বদলি সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখেন। তার পরেই গোলরক্ষক রোকো রিওস নোভোর হাত ফসকে বল বেরিয়ে গেলে গোল করে কলম্বাসকে ২-১ জয় এনে দেন থিয়ার।
এই হার সত্ত্বেও ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। তবে সব আলোচনা এখন মেসির ফ্রিকিক নিয়ে। এটি তাঁর কেরিয়ারের ৭৬তম ফ্রিকিক গোল। সর্বকালের সর্বোচ্চ ফ্রিকিক গোলের রেকর্ডধারী ব্রাজিলের মার্সেলিনহো কারিওকার (৭৮) থেকে আর মাত্র ২ গোল দূরে এলএম টেন।
