আজকের দিনেভারত

JAGANNATH CHATTOPADHAY: এসআরএফটিআই-তে ভারতমাতার ছবি ছেঁড়া, বিবেকানন্দের ছবিতে লাথি! কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী জগন্নাথের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) আরএসএসের শাখা সংগঠনের অনুষ্ঠান ঘিরে তুমুল বিশৃঙ্খলা। ভারতমাতা ও বিবেকানন্দের অপমান বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (JAGANNATH CHATTOPADHAY)।

রবিবার এসআরএফটিআই অডিটোরিয়ামে আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান ছিল। অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে কেন এমন অনুষ্ঠান হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে সেখানে যান এসএফআই কর্মীরা।

আয়োজকদের অভিযোগ, বচসার মাঝে ভারতমাতার ছবি ছিঁড়ে ফেলা হয় এবং বিবেকানন্দের ছবিতে লাথি মারা হয়। এরপরই দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ইট-পাথর ও বোতলবৃষ্টি শুরু হয়। বিশাল পুলিশবাহিনী গিয়েও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের দাবি, সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন।

মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (JAGANNATH CHATTOPADHAY) বলেন, যারা এই কাজ করেছে তারা বামমনস্ক বা নকশাল হতে পারে, কিন্তু কোনও বাঙালি ছাত্র বিবেকানন্দকে লাথি মারতে পারে না। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। (JAGANNATH CHATTOPADHAY)

এই ঘটনায় পঞ্চসায়র থানায় ৪টি এফআইআর দায়ের হয়েছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগ তুলে সরব হয়েছে এসআরএফটিআই অ্যালুমনি অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *