Gen Z Protest : জেন জি বিক্ষোভের নেপথ্যে বিদেশি শক্তি? ইন্দোরে ৩ দিনের চিন্তন বৈঠকে বসছে আরএসএস
কিউ ইন্ডিয়া বাংলা, ইন্দোর:- দেশজুড়ে ক্রমশ জোরালো হচ্ছে জেন জি আন্দোলন (Gen Z Protest)। যন্তর মন্তর থেকে সোশ্যাল মিডিয়া – সর্বত্রই তরুণ প্রজন্মের ক্ষোভের আঁচ। কিন্তু কেন ফুঁসছে এই প্রজন্ম? এর নেপথ্যে কি রয়েছে কোনো বিদেশি শক্তির উসকানি, (Gen Z Protest) নাকি অন্য কোনো গভীর কারণ? এবার এই প্রশ্নেরই উত্তর খুঁজতে তিন দিনের বিশেষ চিন্তন বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আগামী ২ থেকে ৪ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে বসছে আরএসএসের এই হাই-ভোল্টেজ বৈঠক (Gen Z Protest)। সূত্রের খবর, বৈঠকে মূল আলোচনার বিষয়ই হবে জেন জি আন্দোলন এবং তরুণ প্রজন্মের অসন্তোষ।
এই প্রসঙ্গে আরএসএসের এক সিনিয়র পদাধিকারী বলেন, (Gen Z Protest) “তরুণদের উদ্বেগ কিন্তু একেবারে খাঁটি। তাদের সেই উদ্বেগকে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং সংঘপ্রধান মোহন ভাগবত। তবে তিনি দশেরার বক্তৃতায় ওই আন্দোলনে বিদেশি শক্তির হাত থাকার যে সম্ভাবনার কথা বলেছিলেন, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। একে তরুণদের ইস্যুতে আরএসএসের অবস্থান পরিবর্তন হিসাবে দেখা উচিত নয়। দুটো আলাদা বিষয়।” (Gen Z Protest) তিনি আরও বলেন, “ইতিহাস সাক্ষী, যুগে যুগে দেশে দেশে তরুণদের মধ্যে এমন অস্থিরতা দেখা গিয়েছে। আমাদের উচিত ওদের কথা মন দিয়ে শোনা, আমাদের দৃষ্টিভঙ্গি ওদের সামনে তুলে ধরা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখা। ওদের কিছু বোঝানোর চেষ্টা করে লাভ নেই। ভালো বিষয় হল, আরএসএস সবসময় যুবকদের সঙ্গে যুক্ত থাকে। আমাদের ৮৮ হাজার শাখার ৬০ শতাংশ অংশগ্রহণকারীই (Gen Z Protest) তরুণ।”
রাজনৈতিক মহলের মতে, গত এক যুগে নরেন্দ্র মোদির (Gen Z Protest) শাসনকালে যখনই কেন্দ্রীয় সরকার কোনো বিতর্ক বা সংকটে পড়েছে, তখনই একটি উদার ভাবমূর্তি নিয়ে সামনে এসেছেন সরসংঘচালক মোহন ভাগবত। আরএসএসের গোঁড়া সমর্থকদের রক্ষণশীল ভাবনার ঠিক বিপরীতে হেঁটে তিনি এমন নিদান দিয়েছেন, (Gen Z Protest) যা উদারপন্থীদেরও বিস্মিত করেছে। মোদি সরকারের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভাগবতের এই ভূমিকা যে কার্যকর হয়েছে, তাতে সন্দেহ নেই। সম্প্রতি জেন জি প্রজন্মের সঙ্গে ভাগবতের বৈঠকের পর যন্তর মন্তরের আন্দোলন নিয়ে সুর পরিবর্তন হয়েছে কট্টরপন্থী আরএসএস ও বিজেপি (Gen Z Protest) সমর্থকদের মধ্যেও। সব মিলিয়ে ইন্দোরের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জেন জি-দের ক্ষোভকে সংঘ কীভাবে দেখছে এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মকে কাছে টানতে কী কৌশল নেয়, সেদিকেই এখন তাকিয়ে (Gen Z Protest) রাজনৈতিক মহল।
