আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Shovandeb Chattopadhyay : মমতা শিবিরে ২৭ বিধায়ক! শোভনদেবের দাবিতে তোলপাড়, পুলিশি হুমকির অভিযোগ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূলের অন্দরে ভাঙন অব্যাহত। কালীঘাটপন্থী শিবিরের বিধায়ক সংখ্যা ১৮ থেকে বেড়ে ২৭ হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বিধানসভার দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay)। তাঁর এই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনে দল ও প্রতীক নিয়ে চূড়ান্ত শুনানির আগে এই সংখ্যাতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা বিধায়কদের (Shovandeb Chattopadhyay) উপর ভয়ংকর অত্যাচার শুরু হয়েছে।

 

তাঁর দাবি, “দু’জন মহিলা বিধায়ক এসে অভিযোগ করেছেন (Shovandeb Chattopadhyay), তাঁদের ছেলেদের পুলিশ থানায় আটকে রেখে বলেছে, আগে গিয়ে ঋতব্রতদের লিস্টে সই করে এসো, তা না হলে ছাড়া হবে না। ছেলেদের মামলা দিয়ে দেবে, অন্তত ছয় মাস জেলে থাকবে।” শোভনদেব আরও বলেন, “ওঁদের (ঋতব্রত) সঙ্গে থাকা বেশ কয়েকজন বিধায়ক (Shovandeb Chattopadhyay) পুজোর মধ্যে ও পরে যোগাযোগ করেছেন, সবাই চলে আসবেন বলেছেন। অনেকে চলে আসায় অঙ্কের হিসাবে আমাদের শিবিরে এখন বিধায়ক সংখ্যা ২৭ জন, অর্থাৎ তৃণমূলের জয়ীদের হিসাবে এক (Shovandeb Chattopadhyay) তৃতীয়াংশের বেশি হয়ে গিয়েছে।”

 

যদিও এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। (Shovandeb Chattopadhyay) বিধানসভার ডেপুটি লিডার তথা এন্টালির বিধায়ক সন্দীপন সাহা পাল্টা বলেন, “এই সংখ্যার দাবি ঠিক নয়, দু’একজন বাড়তে পারে, কিছুতেই ওটা ২৭ হবে না।” এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন হাসনের (Shovandeb Chattopadhyay) বিতর্কিত বিধায়ক কাজল শেখ। তিনি বলেন, “আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলগতভাবে আমি মমতাদির সঙ্গে, তবে বিরোধী দলনেতা হিসাবে এখনও আমি ঋতব্রতকে মানছি।” (Shovandeb Chattopadhyay) শোভনদেবের দাবি, এদিনই তাঁর দুই নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে এবং বাড়িতে পুলিশি অভিযান হয়েছে।

 

অন্যদিকে উত্তরবঙ্গের চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আফরিন আজাদ এদিন মুখ্যমন্ত্রীর রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে যোগ দেননি। বিধানসভায় তিনি বলেন, (Shovandeb Chattopadhyay) “আমি বিরোধী দলনেতার জন্য একসময় ঋতব্রতর সমর্থনে সই করেছিলাম। কিন্তু আমি মমতাদির সঙ্গে আছি, হলফনামায় দিদির পক্ষে সই করেছি। লোকেদেরও সই করাচ্ছি।” প্রসঙ্গত, বিরোধী দলনেতা নির্বাচনের সময় কালীঘাটপন্থী তৃণমূলের (Shovandeb Chattopadhyay) সঙ্গে ছিল মাত্র ১৮ জন। দল ও প্রতীক নিয়ে লড়াই ও জাতীয় নির্বাচন কমিশনে চূড়ান্ত শুনানির দিন যতই এগিয়ে আসছে, ততই দু’পক্ষের চাপানউতোর বাড়ছে। কালীঘাট শিবিরের একাধিক বিধায়কদের উপর পুলিশের চাপ ক্রমশ বাড়ছে বলেও অভিযোগ উঠছে (Shovandeb Chattopadhyay)। এই পরিস্থিতিতে ২৭-এর অঙ্ক সত্যি হলে তা মমতা শিবিরের জন্য বড় স্বস্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *