আজকের দিনেবাংলার আয়না

Ajit Mahato : সরকারি চাকরির টোপ দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণা! গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাহাতো

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ (Ajit Mahato)। গ্রেফতার হলেন ঝাড়গ্রামের তৃণমূল নেতা অজিত মাহাতো। বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস (২৪) এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন (Ajit Mahato)। অভিযোগ, অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কথা জানিয়ে তাঁকে বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার (Ajit Mahato) আশ্বাস দেন।

 

সেই আশ্বাসে বিশ্বাস করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের (Ajit Mahato) মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা অভিযুক্তকে দেন ওই যুবক। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরির কোনও ব্যবস্থা হয়নি (Ajit Mahato)। এমনকী, দেওয়া টাকাও ফেরত পাননি। অভিযোগকারীর আরও দাবি, টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং অতিরিক্ত ২ লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত। একই কায়দায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে আরও একাধিক বেকার যুবকের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলেও জানতে (Ajit Mahato) পেরেছেন তিনি।

 

উল্লেখ্য, ধৃত অজিত মাহাতো বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর বিধানসভার (Ajit Mahato) তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী ছিলেন। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, একইভাবে আরও কতজন যুবক প্রতারণার শিকার হয়েছেন (Ajit Mahato) এবং আত্মসাৎ করা টাকা কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আজ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *