Anupam Kher : মুক্তির আগেই বিদেশে ‘রামায়ণ’ ঝড়, উচ্ছ্বসিত অনুপম খের বললেন ‘গর্বে বুক ভরে যাচ্ছে’
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মুক্তির আগেই বিদেশের মাটিতে ঝড় তুলল রণবীর কাপুরের ‘রামায়ণ’ (Anupam Kher)। নীতেশ তিওয়ারি পরিচালিত এই বহু প্রতীক্ষিত ছবির আন্তর্জাতিক প্রিমিয়ারে মুগ্ধ প্রবাসী দর্শকরা। লস অ্যাঞ্জেলস থেকে সেই সাফল্যের খবর পেয়ে আবেগে ভাসলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। গত নবরাত্রিতেই ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা হয়েছিল। আগামী ৫ ডিসেম্বর দীপাবলির আবহে মুক্তি পাবে ছবিটি। তার আগে বিদেশে প্রিমিয়ার শোতেই রাম-সীতার কাহিনিতে মজেছেন (Anupam Kher) প্রবাসী বাঙালিরা।
আন্তর্জাতিক স্তরে ছবির সাফল্য দেখে ইনস্টাগ্রামে ভিডিওবার্তা শেয়ার করেছেন (Anupam Kher) অনুপম খের। সেখানে তিনি প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি, সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান এবং ‘রাম’ রণবীর কাপুর, ‘সীতা’ সাই পল্লবী ও ‘রাবণ’ যশের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন (Anupam Kher)। ভারতীয় মহাকাব্যকে বিশ্ব দরবারে এত বড় পরিসরে তুলে ধরার উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
বিশেষভাবে নজর কেড়েছে ছবিতে জটায়ুর চরিত্রটি। সেই চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনুপম (Anupam Kher) নিজেই। তিনি বলেন, “দর্শক এই ছবিতে জটায়ুর প্রশংসা করছেন। আপনাদের জানাতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে যে, এই চরিত্রে আমি কণ্ঠ দিয়েছি। দেশের বাইরে ভারতীয় প্রতিভা ও ভারতীয় ছবির প্রশংসা আমাকে ভীষণ তৃপ্তি দেয় (Anupam Kher)।”
লস অ্যাঞ্জেলসের প্রতিক্রিয়া নিয়ে অনুপমের সংযোজন, (Anupam Kher) “প্রাথমিক প্রতিক্রিয়াগুলি আমার হৃদয়কে অপরিসীম আনন্দ ও গর্বে ভরিয়ে দিয়েছে। আমাদের মহাকাব্যকে এত বিরাট পরিসরে বিশ্বের নানা প্রান্তের (Anupam Kher) দর্শকদের কাছে পৌঁছতে দেখা এক অসাধারণ অনুভূতি।” আন্তর্জাতিক প্রদর্শনীর পর এবার দেশীয় মুক্তির পালা। অনুপম জানিয়েছেন, ৫ নভেম্বর স্টকহোমে প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা (Anupam Kher) করছেন এবং সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন।
