আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Aranyer Kule-Shawkat-Notice : শওকত-পুত্রের ক্যাফে ‘অরণ্যের কূলে’তে এসডিও-র নোটিস: নথি না মিললে ভাঙা পড়বে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পর এবার প্রশাসনের নজরে তাঁর ছেলের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কূলে’। মাতলা নদীর চরে বেআইনিভাবে তৈরি ওই ক্যাফেতে শুক্রবার নোটিস ঝোলাল ক্যানিং মহকুমা প্রশাসন। ১৮ জুন শুনানিতে বৈধ কাগজ দেখাতে না পারলে ক্যাফে ভেঙে ফেলার হুঁশিয়ারি।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কেটে ‘অরণ্যের কূলে’ নামে বিলাসবহুল ক্যাফে তৈরি করেছেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। বেআইনিভাবে নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ দীর্ঘদিনের।

শুক্রবার দুপুরে ক্যানিংয়ের মহকুমাশাসক প্রণব মালিয়ে জীবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ক্যাফের গায়ে নোটিস ঝুলিয়ে দেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ জুন ক্যানিং এসডিও অফিসে এই বিষয়ে শুনানি ডাকা হয়েছে। সেখানে ইমরান মোল্লাকে হাজির হয়ে জমির সমস্ত বৈধ কাগজপত্র ও দলিল দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন স্পষ্ট জানিয়েছে, শুনানির দিন সঠিক নথি বা বৈধ কাগজের প্রমাণ না মিললে ওই ক্যাফেটি ভেঙে ফেলা হবে। যদিও শওকত মোল্লার দাবি, তিনি ক্যাফে তৈরির জন্য জায়গা কিনেছিলেন।

উল্লেখ্য, ক্যানিং ১ ও ক্যানিং ২ ব্লকের সংযোগকারী মৌখালি সেতু সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করে এই ক্যাফে তৈরি হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ক্যাফেতেও তল্লাশি চালিয়েছিল এনআইএ। ভাঙড়ের একটি বোমা বিস্ফোরণ মামলায় শওকতকে খুঁজছিল এনআইএ। শুক্রবার পালাতে গিয়ে এনআইএ-র হাতে ধরা পড়েন প্রাক্তন বিধায়ক।

একদিকে বাবা শওকত মোল্লা এনআইএ-র হাতে গ্রেপ্তার, অন্যদিকে ছেলে ইমরানের সাধের ক্যাফে ভাঙার মুখে। মাতলার চরে ম্যানগ্রোভ কেটে তৈরি ‘অরণ্যের কূলে’র ভাগ্য এখন ঝুলছে ১৮ জুনের শুনানির উপর। বৈধ নথি দেখাতে না পারলে বুলডোজার চলবে ক্যাফেতে, সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। পরিবেশ আইন ভেঙে তৈরি এই ক্যাফে আদৌ টিকবে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *