Indian Cricket : শুধুই ভারতীয়দের জয়জয়কার! ওয়াকারের সেরা একাদশে ব্রাত্য বাবর-শাহিনরা, বুমরাহকে নিয়ে বড় মন্তব্য
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা যৌথ একাদশ বাছতে বসে চমকে দিলেন ওয়াকার ইউনিস (Indian Cricket)। র্যাপিড ফায়ার রাউন্ডে বাবর আজম, ইনজামাম-সহ একাধিক পাক তারকাকে বাদ দিয়ে ভারতীয়দেরই বেছে নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর তালিকায় একমাত্র পাক ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সঈদ আনোয়ার (Indian Cricket)। পাশাপাশি জশপ্রীত বুমরাহকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি শুভঙ্কর মিশ্রর পডকাস্টে হাজির হয়েছিলেন ওয়াকার ইউনিস। সেখানে ভারত ও পাকিস্তানের দুই ক্রিকেটারের (Indian Cricket) মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাঁকে।
ওয়াকারের পছন্দ তালিকা ছিল একেবারেই চমকপ্রদ (Indian Cricket)। শচীন তেন্ডুলকর বনাম ইনজামাম উল হকে তাঁর পছন্দ শচীন। বিরাট কোহলি বনাম বাবর আজমে বেছে নেন কোহলিকেই। শাহিন আফ্রিদির বদলে জশপ্রীত বুমরাহ, ইউনিস খানের বদলে রাহুল দ্রাবিড়, জাভেদ মিয়াঁদাদের বদলে মহেন্দ্র সিং ধোনি, (Indian Cricket) রোহিত শর্মা বনাম ফখর জামানে রোহিত, ভিভিএস লক্ষ্মণ বনাম মিসবাহ উল হকে লক্ষ্মণ এবং মহম্মদ আমিরের বদলে মহম্মদ শামিকে বেছে নেন তিনি। একমাত্র বীরেন্দ্র শেহবাগ বনাম সঈদ আনোয়ারে তাঁর পছন্দ আনোয়ার। (Indian Cricket) ফলে তালিকায় একমাত্র পাক প্রতিনিধি হিসেবে থাকলেন আনোয়ারই।
র্যাপিড ফায়ারে ১৫ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী ও পাকিস্তানের (Indian Cricket) ২০ বছরের সামির মিনহাসের মধ্যেও কাউকে বাছেননি ওয়াকার। তাঁর মতে, দুজনকেই আরও খেলতে হবে। তবে সবচেয়ে বড় চর্চা বুমরাহকে নিয়ে তাঁর মন্তব্য। ওয়াকার বলেন, “সাদা বলের ক্রিকেটে বুমরাহর সমকক্ষ কেউ নেই (Indian Cricket)। তবে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে ছবিটা আলাদা। এই ফরম্যাটে ওকে এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে। বুমরাহ খুব বেশি টেস্ট খেলেনি। লাল বলের ক্রিকেটে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো অনেক ভালো বোলার (Indian Cricket) রয়েছে।”
যদিও পরিসংখ্যান অন্য কথা বলে। মাত্র ১১ টেস্টে ৫০ উইকেট এবং ২৪ ম্যাচে ১০০ উইকেট (Indian Cricket) নিয়ে দ্রুততম ভারতীয় পেসার হওয়ার নজির রয়েছে বুমরাহর। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন তিনি। যদিও চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে চলতি বছরে এখনও একটিও টেস্ট খেলেননি তিনি (Indian Cricket)। ওয়াকারের এই পছন্দের তালিকা এবং বুমরাহকে নিয়ে মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেটমহলে তুমুল চর্চার জন্ম দিয়েছে। টেস্টে অনিয়মিত উপস্থিতিকেই কি বুমরাহর ক্ষেত্রে বড় করে দেখলেন প্রাক্তন পাক পেসার, (Indian Cricket) প্রশ্ন উঠছে তা নিয়েও।
