Abhijit Deepak : দিল্লির কর্মসূচির আগেই বাধা, বাড়ি থেকে বেরোতেই আটক অভিজিৎ দীপক
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই শুক্রবার ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (Abhijit Deepak)। তার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আটক করা হল দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সকাল থেকেই তাঁর বাড়ি ঘিরে রাখে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই আটক। দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে জেলবন্দির প্রতিবাদে শুক্রবার (Abhijit Deepak) বিকেলে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
এর আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দীপক, (Abhijit Deepak) বিক্ষোভ আটকাতে তাঁকে আটক করা হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। সকালে দিল্লি পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। প্রথমে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে বারণ করে নোটিস ধরানো হয়। একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, হলুদ সোফায় বসে আছেন সিজেপি প্রতিষ্ঠাতা, কাঁধে জাতীয় পতাকা। সামনে বসা পুলিশকর্মীর হাতে একগুচ্ছ কাগজ। (Abhijit Deepak) পুলিশের তরফে অভিযোগ করা হয়, “আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকানি দিচ্ছেন, যা বেআইনি।”
পালটা পুলিশকে প্রশ্ন করেন দীপক, (Abhijit Deepak) “আমার নামে কোন অভিযোগ দায়ের করেছেন? এগুলি কী ধরনের আজব অভিযোগ? আপনারা যা ইচ্ছে লিখে এনে হাজির করছেন। এসব না করে আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।” এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা। আগে থেকেই মোতায়েন ছিল ২৬ হাজার বাহিনী, (Abhijit Deepak) শুক্রবারের জন্য আরও ৬ হাজার বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। দীপকের দাবি, তাঁর গতিবিধির উপর নজর রাখছেন গোয়েন্দারা।
