Darjeeling & Sikkim : ভরা মরশুমে পর্যটনে ধাক্কা! অর্ণবের প্রভাবে দার্জিলিং-সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ষষ্ঠী থেকে পাহাড়ে পর্যটকদের ঢল, (Darjeeling & Sikkim) নীল আকাশে ঝকঝকে স্লিপিং বুদ্ধ। সান্দাকফু ভর্তি ট্রেকারে। ঠিক এই সময়েই বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। সরাসরি বাংলায় আছড়ে না পড়লেও, (Darjeeling & Sikkim) বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে শুক্রবার থেকে দার্জিলিং-সিকিমের আবহাওয়া বদলে যাওয়ার সতর্কবার্তা দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে দার্জিলিং ও সিকিম (Darjeeling & Sikkim) পাহাড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ভূমিধসের আশঙ্কা। ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। (Darjeeling & Sikkim) মঙ্গলবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গেও আবহাওয়া বদলেছে। কলকাতার একাধিক জায়গায় রাতে মাঝারি বৃষ্টি, উপকূলে দমকা হাওয়া, উত্তাল সমুদ্র। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে।
পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবার ট্রেন্ড বদলেছে (Darjeeling & Sikkim)। দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের বিজয় খান্না বলেন, “শহরের তুলনায় গ্রামে থাকতে চাইছেন পর্যটকরা, হোমস্টেতে বুকিং বেড়েছে।” দার্জিলিং পাহাড়ে ৩৫০টি হোটেল রয়েছে। চেম্বার অব কমার্সের পর্যটন বিভাগের সম্রাট সান্যাল বলেন, (Darjeeling & Sikkim) “ষষ্ঠী থেকে ভিড় রয়েছে, তবে গত বছরের তুলনায় কিছুটা কম।” সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধানের কথায়, সান্দাকফুতে বিদেশি সহ প্রচুর ট্রেকার।
সিকিমেও ভালো ভিড়। পূর্ব ও উত্তর সিকিমের রুট খোলা (Darjeeling & Sikkim) থাকায় ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, সিল্ক রুটের কুপুপ, নাথাং ভ্যালি, জুলুকে যাচ্ছেন পর্যটকরা। তুষারপাতের টানে লাচেন, লাচুং, জংগুতেও ভিড় (Darjeeling & Sikkim)। ভরা মরশুমে বৃষ্টি-ধসের আশঙ্কায় উদ্বিগ্ন পর্যটন সংস্থাগুলি। প্রশাসনের পরামর্শ, উঁচু পাহাড়ি এলাকায় যাওয়ার আগে স্থানীয় প্রশাসন বা ট্রাভেল এজেন্সি থেকে আবহাওয়ার সর্বশেষ আপডেট অবশ্যই জেনে নিন।
