আজকের দিনেখেলাবিশ্ব

Australian Open : চোট নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলকারাজ়, পাঁচ বারের চেষ্টায় প্রথমবার লক্ষ্যভেদ তাঁর……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মেলবোর্নের রড লেভার অ্যারেনায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলল এক রুদ্ধশ্বাস, টানটান লড়াই। যা শেষ পর্যন্ত জিতে নিলেন কার্লোস আলকারাজ। হারালেন প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জেরেভকে  ৬-৪, ৭-৬, ৬-৭, ৬-৭, ৭-৫ সেটে। আর এই জয়ের ফলে তিনি প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। 

ম্যাচের শুরুতে প্রথম দুই সেট জিতে দাপট দেখান আলকারাজ। তবে তৃতীয় সেটে ৪-৪ সমতায় সার্ভ করার সময় হঠাৎ তীব্র ক্র্যাম্পে আক্রান্ত হন তিনি। এরপর সার্ভ করা কিংবা স্বাভাবিকভাবে নড়াচড়া করাও কঠিন হয়ে পড়ে তার জন্য। চিকিৎসা বিরতি নিতে বাধ্য হন আলকারাজ, যা নিয়ে প্রতিপক্ষ  জেরেভ কিছুটা বিরক্তি প্রকাশ করেন। পঞ্চম সেটে প্রথমে ব্রেক নিয়ে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যান জভেরেভ। ৫-৪ গেমে ম্যাচ সার্ভ করার সুযোগও পান তিনি।

আর সেই মুহূর্ত থেকেই অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসেন আলকারাজ। আক্রমণাত্মক মেজাজে ম্যাচজুড়ে তিনি ৭৮টি উইনার মারেন, যেখানে জভেরেভের ছিল ৫৬টি। জয়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে না পেরে তিনি কোর্টে লুটিয়ে পড়েন। এই জয় ২২ বছর বয়সী স্প্যানিশ তারকার সামনে ইতিহাস তৈরি করার সুযোগ এনে দিয়েছে ।ফাইনালে আলকারাজকে লড়তে হবে আরও এক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। মেলবোর্নের নোভাক জোকোভিচ অথবা দু’বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যানিক সিনার এর সাথে ।  রবিবার ফাইনালে জিতলে তিনি হবেন ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *