আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Chorbagan Tragedy : ‘উৎসব যেন দুঃস্বপ্নে পরিণত না হয়’, চোরবাগান কাণ্ডে মা দুর্গার কাছে প্রার্থনা দেবের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চোরবাগানের মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা বাংলা। (Chorbagan Tragedy) পুজোর আনন্দের মাঝে প্রাণহানির এই বিভীষিকায় শোকের ছায়া টলি পাড়াতেও। এই আবহে আনন্দনগরীর মঙ্গল কামনায় মা দুর্গার কাছে বিশেষ প্রার্থনা জানালেন সুপারস্টার সাংসদ দেব। উত্তর কলকাতার চোরবাগান (Chorbagan Tragedy) সর্বজনীনের মণ্ডপে ভিড়ের চাপে ১৯ জনের মৃত্যুর খবর সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন তারকারা। কেউ নিহতদের পরিবারের (Chorbagan Tragedy) প্রতি সমবেদনা জানিয়েছেন, কেউ প্রশাসনিক অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

 

এই ঘটনা কিছুতেই মেনে নিতে (Chorbagan Tragedy) পারছেন না দেব। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক এবং মর্মান্তিক। যে উৎসব লক্ষ লক্ষ মানুষকে আনন্দ, ভক্তি ও উদযাপনের জন্য একত্রিত করে, সেটা কখনওই (Chorbagan Tragedy) ভয় বা ট্র্যাজেডির কারণ হতে পারে না। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

 

দেবের প্রার্থনা, (Chorbagan Tragedy) “আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁর সকল ভক্তকে রক্ষা করেন এবং আমাদের প্রিয় ‘সিটি অফ জয়’ বা আনন্দনগরীর উপর তাঁর কৃপাদৃষ্টি রাখেন। বাংলার সবথেকে বড় উৎসব যেন চিরকাল আনন্দ, (Chorbagan Tragedy) বিশ্বাস ও ঐক্যের উদযাপন হয়েই রয়ে যায়, এই উৎসব যেন কখনওই বাংলার মানুষের দুঃস্বপ্নে পরিণত না হয়।”

 

এদিকে ঘটনার পর পরিস্থিতি সামাল (Chorbagan Tragedy) দিতে তৎপর প্রশাসন। চোরবাগান সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর গিরিশ পার্ক থানায় (Chorbagan Tragedy) স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লালবাজার। ইতিমধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *