বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমা

KOLKATA POLICE : চোরবাগানের পর অ্যাকশনে লালবাজার! পুজো সামলাতে ফিরছেন ৯ IPS, জারি ১১ দফা গাইডলাইন

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চোরবাগান বিপর্যয়ের পর নড়েচড়ে বসল লালবাজার (KOLKATA POLICE)। পুজোর ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। শহরে পুজো সামলানোর অভিজ্ঞতা রয়েছে এমন ৯ জন অভিজ্ঞ আইপিএস অফিসারকে সাময়িকভাবে ফিরিয়ে আনা হচ্ছে কলকাতা পুলিশে। একইসঙ্গে প্রতিটি থানার (KOLKATA POLICE) ওসিকে পাঠানো হল ১১ দফা কড়া নির্দেশিকা।

 

লালবাজার সূত্রে খবর, রবিবার বিকেলের মধ্যেই (KOLKATA POLICE) ওই ৯ আইপিএসকে যোগ দিতে বলা হয়েছে। তালিকায় রয়েছেন শুভঙ্কর ভট্টাচার্য, মিরাজ খালিদ, রূপেশ কুমার, তরুণ হালদার, সৌম্য রায়, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, সুমনজিৎ রায় এবং মাহমুদ আখতার (KOLKATA POLICE)। আগের সরকারের আমলে এঁরা প্রত্যেকেই কলকাতা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। যেমন রূপেশ কুমার ছিলেন গোয়েন্দাপ্রধান, বর্তমানে এসটিএফের ডিআইজি। মিরাজ খালিদ ছিলেন হেডকোয়ার্টার্সে, বর্তমানে আইজি ট্রাফিক (KOLKATA POLICE)।

 

অন্যদিকে লালবাজারের পাঠানো ১১ দফা নির্দেশিকায় বলা হয়েছে –

মণ্ডপ থেকে বেরোনোর (KOLKATA POLICE) প্রতিটি পথ বাধামুক্ত রাখতে হবে, কোথাও কোনও জিনিসপত্র ফেলে রাখা যাবে না। বৃষ্টি শুরু হলে মণ্ডপের প্রবেশপথ বন্ধ করে ভিতরে থাকা লোকজনকে নিরাপদে বের করে আনতে হবে, ওই সময় মণ্ডপে জমায়েত হতে দেওয়া যাবে না। বৃষ্টি হলেও কোনও আধিকারিক বা পুলিশকর্মী পোস্ট ছেড়ে যেতে পারবেন না, (KOLKATA POLICE) সকলকে রেনকোট সঙ্গে রাখতে হবে। ভিআইপি-দের গাড়ি মণ্ডপ পর্যন্ত যেতে দেওয়া চলবে না, নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। প্রত্যেক আধিকারিক ও কনস্টেবলকে পুজো কমিটির ৫-৬ জন স্বেচ্ছাসেবকের দলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং পর্যাপ্ত দড়ি, (KOLKATA POLICE) গার্ড রেল ও ছোট স্পিকার সঙ্গে রাখতে হবে।

 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ছিল, বিপর্যয়ের (KOLKATA POLICE) সময় সময়মতো পৌঁছায়নি পুলিশ। বৃষ্টির মধ্যে মণ্ডপে আশ্রয় নিতে গিয়েই হুড়োহুড়ি থেকেই বিপর্যয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই কোমর বেঁধে নামছে লালবাজার। দর্শনার্থীদের (KOLKATA POLICE) চলাচলের পথে হঠাৎ পরিবর্তন না করা এবং উদ্যোক্তাদের ঘোষণার উপর নজরদারির কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *