খেলাআজকের দিনে

Mohammed Shami : দলে জায়গা না পেয়ে মানসিক ধাক্কা! রঞ্জির মাঝপথে সরে দাঁড়ালেন শামি

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ভারতীয় দলে ব্রাত্য থাকার হতাশা এবার রঞ্জিতেও (Mohammed Shami)। নিউজিল্যান্ড সফরের দলে সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন মহম্মদ শামি। তার জেরেই সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় রঞ্জি ম্যাচ থেকে নিজের নাম তুলে নিলেন তারকা পেসার। শনিবার অনুশীলন করলেও (Mohammed Shami) রবিবার সকালে আর দলে নেই শামি। তাঁর বদলে দলে সুযোগ পেয়েছেন তাঁরই ভাই মহম্মদ কাইফ।

 

রবিবার থেকে দিল্লির পালাম এ স্টেডিয়ামে (Mohammed Shami) শুরু হয়েছে বাংলার দ্বিতীয় রঞ্জি ট্রফির ম্যাচ। শনিবার পর্যন্তও সব ঠিক ছিল। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছিলেন শামি। কিন্তু রবিবার সকালে টিম ম্যানেজমেন্টকে জানান তিনি খেলবেন না। (Mohammed Shami) দলের একটি সূত্রের দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শামির নিজের। নির্বাচকরা তাঁকে নিউজিল্যান্ড সফরের টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনও দলেই রাখেননি। সেই হতাশা থেকেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যদিও সরকারিভাবে কোনও কারণ জানানো হয়নি।

 

শামি না থাকায় বড়সড় ধাক্কা খেল বাংলা (Mohammed Shami)। কারণ ভারত এ দলের হয়ে খেলার জন্য এই ম্যাচে নেই আকাশ দীপ এবং মুকেশ কুমারও। অর্থাৎ প্রথম ম্যাচে দিল্লিকে হারানো দলের সেরা তিন পেসারকেই পাচ্ছে না বাংলা। এই পরিস্থিতিতে দলের ভরসা স্পিন বিভাগ। দলে ফিরেছেন শাহবাজ আহমেদ। গত মরসুমে ৩৫টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন শাহবাজই। তাঁর সঙ্গে রয়েছেন (Mohammed Shami) প্রদীপ্ত প্রামাণিক এবং আমির গনি। পেস বিভাগে কাইফের সঙ্গে থাকছেন সূরজ সিন্ধু জয়সবাল।

 

অন্যদিকে শামির ভাই কাইফের জন্য এটা (Mohammed Shami) বড় সুযোগ। দাদার জায়গাতেই বাংলার জার্সিতে নিজেকে প্রমাণ করার মঞ্চ পেয়ে গেলেন তিনি। প্রথম ম্যাচে ঘরের মাঠে অভিষেক পোড়েল এবং সুদীপ ঘরামির জোড়া শতরানে ভর করে দিল্লিকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাংলা। জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য ছিল। (Mohammed Shami) কিন্তু পেস বিভাগে বড় শূন্যতা তৈরি হওয়ায় সার্ভিসেসের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দিল্লির মাঠে বাংলা কীভাবে লড়াই করে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *