ED Raid : কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের বাড়িতে হানা ইডির !
কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এর বালিগঞ্জের ফার্ম রোডের ফ্ল্যাটে অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি এর পাশাপাশি বেহালার সান এন্টারপ্রাইজ এর এমডি জয় এস কামদারের বাড়িতেও হানা দেন আধিকারিকরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে সোনা পাপ্পু মামলায় এই তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । দীর্ঘদিন পেরিয়ে গেলেও বালিগঞ্জ অশান্তির মূল পান্ডা সোনাপুরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সেই ঘটনায় আগে এক আইপিএস আধিকারিক কে তলব করেছিল ই ডি । তার সূত্র থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছিল এবার খোদ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডি হানা । দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে বলে সূত্রের খবর । এখনো পর্যন্ত দুটি পৃথক অভিযানে বিশেষ কোনো তথ্যের খবর এখনো পাওয়া যায়নি।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলির একের পর এক তল্লাশি অভিযান । বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি তৃণমূল কংগ্রেস দলের একাংশের ।
