আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Mohun Bagan Victory : ৮৫ মিনিটে অপেক্ষার অবসান, চেন্নাই বধ করে যুবভারতীতে স্বস্তির জয় মোহনবাগানের !

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ঘরের মাঠে প্রথম ম্যাচ। নতুন জার্সি। যুবভারতী ভর্তি সবুজ-মেরুন জনতা। কিন্তু মাঠে সেই ছন্নছাড়া ফুটবল। গুচ্ছ গোল মিস, ব্যাক পাস আর সাইড পাসের ভিড়ে তিন পয়েন্ট অধরাই মনে হচ্ছিল। অবশেষে ৮৫ মিনিটে স্বস্তি ফেরালেন মনবীর সিং। তাঁর একমাত্র গোলে চেন্নাইয়িন এফসি-কে ১-০ গোলে হারিয়ে ঘরের মাঠে জয়যাত্রা শুরু করল মোহনবাগান।(Mohun Bagan Victory)

ম্যাচের শুরু থেকেই গোলের লোকের অভাব স্পষ্ট। প্রথম একাদশে নেই আপুইয়া-মিগুয়েল, অনেকদিন ধরেই বাইরে জেমি ম্যাকলারেন। ফল যা হওয়ার তাই। ১০ মিনিটে ফাঁকা গোলে বল আকাশে ওড়ালেন আলবার্তো। এরপর ড্রাজিচ, আরউইন, মনবীর – সুযোগ নষ্টের মিছিল চলল।

উলটো দিকে প্রথম আধঘণ্টাতেই গোল হজম করতে পারত মোহনবাগান। কিন্তু বারে বারে ত্রাতা হয়ে দাঁড়ালেন বিশাল কাইথ। দ্বিতীয়ার্ধেও ছবিটা একই। তালাল-নিকোলা জুটিকে একাই সামলালেন বিশাল। ছাংতের জায়গায় সাহাল ও ‘অদৃশ্য’ সমিরের জায়গায় অনিরুদ্ধ থাপা নামায় মাঝমাঠ কিছুটা সংঘবদ্ধ হয়।(Mohun Bagan Victory)

অবশেষে ম্যাচের ভাগ্য লেখা হল ৮৫ মিনিটে। বাঁ দিক থেকে লিস্টন কোলাসোর ক্রস বুঝে ঠিক জায়গায় পৌঁছে যান মনবীর। চেন্নাই গোলকিপার নওয়াজের উচ্চতার দুর্বলতাকে কাজে লাগিয়ে হেডে জালে বল জড়ান তিনি। গোটা যুবভারতী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে।(Mohun Bagan Victory)

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মোহনবাগান। জয় এল ঠিকই, কিন্তু প্রশ্ন থেকেই গেল। প্যানোসের কোচিংয়ে ডিফেন্স থেকে মিডফিল্ড – ছন্নছাড়া ফুটবলের ছবিটা বদলাচ্ছে কই? এই ফুটবল দিয়ে শেষরক্ষা হবে তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *