সাসপেন্ড বাসন্তী থানার আইসি , বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনের
কিউ ইন্ডিয়া বাংলা:- বৃহস্পতিবার ২৬ শে মার্চ বাসন্তীতে বিজেপির নির্বাচনী প্রচার চলাকালীন হামলা হয়েছিল। সেখানে ৮ পুলিশকর্মীর ওপর হামলার খবর এসেছিল । বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবারেই সাসপেন্ড করা হলো বাসন্তী থানার আইসি অভিজিৎ পাল কে। তার জায়গায় আসছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রবীর ঘোষ ।
বাসন্তীর এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কড়া পদক্ষেপের কথা জানালো ভারতের নির্বাচন কমিশন । রাজ্যের উদ্দেশ্যে পাঠানো এক নির্দেশিকা কমিশন জানিয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে কর্মসূচির খবর থাকা সত্ত্বেও কেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা গেল না । কর্তব্যে গাফিলতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বাসন্তী থানার আইসি অভিজিৎ পাল কে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। নোটিশে আরও বলা হয়েছে গত কয়েক দিন ধরেই সেখানে সিএপিএফকে আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল তা সত্ত্বেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তিনি কেন সিএপিএফকে ব্যবহার করেননি প্রশ্ন তুলেছে কমিশন ।
প্রসঙ্গত বাসন্তীর হিংসার ঘটনায় দুটি এফ আই আর দায়ের হয়েছে এবং এই ঘটনায় সকল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে কমিশনের দাবি । বিজেপির মিছিল চলাকালীন মারধরের ঘটনায় এক এসআই সহ আরো কিছু কনস্টেবল মার খেয়েছেন । সেই কারণেই এত বড় পদক্ষেপের ঘোষণা কমিশনের । এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে জরুরী নির্দেশ পাঠিয়েছে কমিশন । সেখানে বলা হয়েছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে এই মর্মে রাজ্যের সমস্ত থানার ওসিকে নির্দেশ পাঠানো হয়েছে। এটাও বলা হয়েছে থানার ওসি এবং কেন্দ্রীয় বাহিনী আইন মেনে বল প্রয়োগ করতে পারবে।
