বৈভবের ব্যাটিং তাণ্ডবে হারল বেঙ্গালুরু, পরপর চার ম্যাচে জয় রাজস্থানের
কিউ ইন্ডিয়া বাংলা :- সময়টা দুর্দান্ত কাটছে রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর। চতুর্থ ম্যাচে এসেও ব্যাটিং ঝড় অব্যাহত তার । সূর্যবংশী ও ধ্রুব জুরেলের সৌজন্যে বেঙ্গালুরু কে হারালো রাজস্থান । চলতি আইপিএলে প্রথমবার হারলেন বিরাটরা । ১২ বল বাকি থাকতে ছয় উইকেট এর ব্যবধানে ম্যাচ জিতল রিয়ান পরাগের দল ।
আজ রাজস্থান রয়্যালস টসে জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায় । ইনিংস শুরু হতেই উইকেট পড়ে বিরাটদের দলের। প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান ওপেনার ফিল সল্ট। বিরাট কোহলি দ্রুত গতিতে রান করতে থাকেন । তবে ব্যক্তিগত ৩২ রানের মাথায় কোহলি আউট হন বিষ্ণই এর বলে। দেবদত্ত পল্লিকাল আজকে বেশি রান করতে পারেনি । ৭ বলে ১৪ রান করে তিনি আউট হন। বেঙ্গালুরুর হয়ে অধিনায়ক রজত পতিদার দুর্দান্ত ব্যাটিং করেন। আরসিবি অধিনায়ক আজকে ৪০ বল খেলে ৬৩ রানের গুরুত্বপুর্ন ইনিংস খেলেন। তারপর রোমারিও শেফার্ড এর ব্যাট থেকে আসে মূল্যবান ২২ রান। আজকে বেঙ্গালুরুর জার্সিতে অভিষেক হয় ভেঙ্কটেশ আয়ার এর । তিনিও দলের হয়ে ১৫ বলে ২৯ রানের দ্রুতগতির ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ২০১ রান তোলে। রাজস্থানের হয়ে ২ টি করে উইকেট নেন জোফ্রা আর্চার , রবি বিষ্ণই ও ব্রিজেশ শর্মা । ১ টি করে উইকেট নেন সন্দ্বীপ শর্মা ও রবীন্দ্র জাদেজা।
২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিজেদের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার । দ্রুত রান তুলতে গিয়ে দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল । তার সংগ্রহ ৮ বলে ১৩ রান । প্রথম উইকেটের পতন হলেও রাজস্থানকে চিন্তা করতে হয়নি। ধ্রুব জুড়েলের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং জুটি তৈরি করেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী । তাদের মধ্যে ১০৮ রানের পার্টনারশিপ হয়। মাত্র ২৬ টি বল খেলে ৭৮ রান করে বৈভব । মাত্র ১৫ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন এই তরুণ তুর্কি। ধ্রুব জুরেল এই ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পান । বৈভবের উইকেটটি পড়ার পর দ্রুত আউট হন সিমরন হেটমায়ার (০) ও অধিনায়ক রিয়ান পরাগ (৩) । শেষমেষ ধ্রুব জুরেল ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থেকে যান । আর রবীন্দ্র জাদেজা ২৫ বলে ২৪ রান করে দলের জয় কে সুনিশ্চিত করেন। দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় রাজস্থান। জোস হেজেলহুড ও ক্রুনাল পান্ডিয়া দুটি করে উইকেট পেলেও রাজস্থানের ব্যাটিংকে কেউ থামাতে পারেনি।
এই ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থানে নিজেদের স্থান আরও শক্ত করল রাজস্থান রয়্যালস। তাদের পরের ম্যাচ আগামী ১৩ই এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।
