Bank : ব্যাঙ্কের ১৮টি পরিষেবা এবার হোয়াসঅ্যাপে, জেনে নিন কীভাবে রেজিস্টার করবেন ?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ বর্তমান যুগে দাঁড়িয়ে এমনিতেই কোন বিশেষ কারণ ছাড়া ব্যাঙ্কে যাওয়ার দরকার আর পরেনা। তবে সেইটুকুও যাতে যেতে না হয় সেই ব্যবস্থাই করেছে এসবিআই কতৃপক্ষ। থেকে আরো বেশী মুক্ত হলেন গ্রাহকরা।
এবার হোয়াটসঅ্যাপ পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা।
এবার থেকে হোয়াটসঅ্য়াপে শুধু ব্য়ালেন্স চেক ও মিনি স্টেটমেন্টই না, লোনের ইন্টারেস্ট রেট থেকে আরও অনেক প্রয়োজনীয় সার্ভিস পাবেন গ্রাহকরা।
সেই ক্ষেত্রে আপানার ব্য়াঙ্কের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ে।
কীভাবে রেজিস্টার করবেন ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা এসবিআই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমে https://bank.sbi ওয়েবসাইটে যান। এখানে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং-এর ধাপগুলি বিস্তারিতভাবে বলা আছে। আপনি আপনার মোবাইল ব্যবহার করে সহজেই QR কোডটি স্ক্যান করতে পারেন ও SBI-এর পরিষেবাগুলি এখানে পেতে পারেন।
এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে “WAREG ACCOUNTNUMBER” এই নিয়ম মেনে SMS পাঠাতে পারেন +917208933148 নম্বরে । উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাকাউন্ট নম্বর 123456789 হয়, তবে ব্যবহারকারী +917208933148 নম্বরে WAREG 123456789 হিসেবে SMS পাঠাবেন।
কীভাবে এখান থেকে পরিষেবা নেবেন
১. রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর, +919022690226 নম্বরে ‘Hi SBI’ লিখে পাঠান। অথবা WhatsApp-এ আপনি যে বার্তাটি পেয়েছেন, যাতে লেখা আছে “Dear Customer, You are successfully registered for SBI WhatsApp Banking services.”তার উত্তরে বার্তাটি পাঠান।
২. বার্তাটি পাঠানোর পর, আপনি নীচের উত্তর পাবেন
“Dear Customer, Welcome to SBI WhatsApp Banking Services! Please choose from any of the options below.”
৩. এখানে এসে আপনি আপনার প্রয়োজনীয় পরিষেবাটি বেছে নিতে পারবেন। SBI WhatsApp Banking ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন। আপনার সর্বশেষ ১০টি লেনদেনের ‘মিনি স্টেটমেন্ট’ বা সংক্ষিপ্ত বিবরণী পাবেন। পূর্ণাঙ্গ অ্যাকাউন্টের বিবরণী (Account Statement) দেখতে পারবেন ও আরও অনেক কিছু করতে পারবেন।
এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ে -এ আপনি কী কী পরিষেবা পাবেন ?
১) ব্যালেন্স চেক করতে পারবেন এখানে।
২) মিনি স্টেটমেন্ট (সর্বোচ্চ ১০টি লেনদেনের বিবরণ) পাওয়া যাবে।
৩) আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট (সর্বোচ্চ ২৫০টি লেনদেনের বিবরণ) থাকবে এখানে ।
৪) অন্যান্য স্টেটমেন্ট পরিষেবা (গৃহঋণ ও শিক্ষাঋণের সুদের সার্টিফিকেট)।
৫) এখান থাকছে পেনশন স্লিপ পরিষেবা।
৬) ঋণ সংক্রান্ত তথ্যাবলি (গৃহঋণ, গাড়ি ঋণ, সোনার ঋণ, ব্যক্তিগত ঋণ, শিক্ষাঋণ)।
৭) বেশিরভাগ প্রশ্নাবলী বা (FAQ) ও সুদের হার থাকবে এখানে।
৮) জমা সংক্রান্ত তথ্যাবলি (সেভিংস হিসাব, রেকারিং ডিপোজিট, টার্ম ডিপোজিট – বৈশিষ্ট্য ও সুদের হার)।
৯) NRI পরিষেবা (NRE হিসাব, NRO হিসেব) – বৈশিষ্ট্য ও সুদের হার জানতে পারবেন।
১০) Insta অ্যাকাউন্ট খোলা (ফিচার/যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র ও FAQ)।
১১) যোগাযোগের তথ্য/অভিযোগ সমাধানের হেল্পলাইন পাবেন হোয়াটসঅ্যাপে।
১২) পূর্ব-অনুমোদিত ঋণ সংক্রান্ত খোঁজ (ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ, দু-চাকার ঋণ)।
১৩) ডিজিটাল ব্যাঙ্কিং বিষয়ক তথ্যও পাওয়া যাবে এখানে।
১৪) প্রচারমূলক অফার দেখা যাবে।
১৫) ব্যাঙ্কিং ফর্ম ডাউনলোড করতে পারবেন।
১৬) ব্যাঙ্কের ছুটির তালিকা।
১৭) আপনার ডেবিট কার্ড ব্যবহারের নিয়মাবলী।
১৮) হারানো/চুরি যাওয়া কার্ড সংক্রান্ত তথ্য।
১৯) কাছের ATM/শাখা খোঁজার সুবিধা থাকবে এতে।
