আজকের দিনেতিলোত্তমা

ভোটে ব্যবহৃত হবে AI প্রযুক্তি, সেন্ট্রাল কন্ট্রোল রুমে ৭২ টি স্ক্রিন চালু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-বঙ্গের বিধানসভা নির্বাচনে নজিরবিহীন কড়াকড়ি করতে চলেছে নির্বাচন কমিশন । বুথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটলেই তা জানান দেবে এআই প্রযুক্তি । মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে, সেন্ট্রাল কন্ট্রোল রুম যেখানে রয়েছে ৭২ টা স্ক্রিন । এই স্ক্রিনে দেখা যাচ্ছে সমস্ত ফ্লাইং স্কোয়ার্ড কোথায় কি হচ্ছে তার সমস্তটাই নজরদারি চালাবে কমিশনের বিশেষ টিম ।

রাজ্যে দুই সপ্তাহ পরে প্রথম দফার ভোট । সেই ভোট নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । সমস্ত বুথে কেমন নিরাপত্তা ব্যবস্থা সেই সমস্ত বিষয়ে নির্বাচনী পর্যবেক্ষকদের নিয়ে তিনি আলোচনা করবেন। নির্বাচনের নিরাপত্তার জন্য যে ৭২ টি স্ক্রিন এর ব্যবস্থা করা হয়েছে সেখানে নজর রাখবেন ২০০ জন মাইক্রো অবজারভার যারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন কমিশন সূত্রে খবর পরবর্তীতে আরও ১৮ টি স্ক্রিন আনা হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রতিটা ভোট গ্রহণ কেন্দ্র দুটো করে ক্যামেরা বসানো হবে একটা বুথের ভিতরে এবং আরেকটা বাইরে । বাইরের ক্যামেরাটি বুথের বাইরে কোনরকম অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে উপর নজর রাখবে। এবং ভিতরের ক্যামেরাটি পোলিং এজেন্ট প্রিসাইডিং অফিসার এবং বুথের ভেতরকার অবস্থা নজরে রাখবে। এ আই সিস্টেম ব্যবহার করা হবে যার মাধ্যমে কোন অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে কমিশন তার মাধ্যমে রিপোর্ট পাবে এবং পুলিশ অবজারভার ও কুইক রেসপন্স টিমের কাছে খবর চলে যাবে ।

বাংলায় বিগত কয়েকটি নির্বাচনে একাধিক অভিযোগ উঠে এসেছিল। অভিযোগ কখনো ভোটারদের উপর হামলা রাজনৈতিক দলের কর্মীদের ওপর হামলা এছাড়া আরো অনেক কিছু । সেই কারণে এবার ভোটের আগে একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে কমিশন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *