আজকের দিনেবাংলার আয়না

শিলিগুড়িতে উদ্ধার ব্রাউন সুগার, অভিযুক্ত পুলিশের জালে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যজুড়ে এখন নির্বাচনের আবহ। এরই মধ্যে শিলিগুড়িতে ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ পাচারের আগেই গ্রেফতার এক ব্যক্তি । যার বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা । ধৃতকে গ্রেফতার করা হয়েছে, আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ।

স্থানীয় সূত্রের খবর, শিলিগুড়ি মেট্রোপলিটন স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজিপি থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে শিলিগুড়ির শহরের ৩২ নম্বর ওয়ার্ডের তিন বাত্তি মোড় এলাকা থেকে ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যাগ থেকে গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন বাত্তি মোড়ের কাছে বাসস্টপে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ এক ব্যাগ থেকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার সাধারণ মানুষের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে তার থেকে ওই ব্রাউন সুগার উদ্ধার করে । সে পাচার করার উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েছিল বলে জিজ্ঞাসাবাদ করে জানা যায়। ওই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা । পুলিশ জানিয়েছে দ্রুত ব্যক্তির নাম শাহজাহান সরকার সে কুমারগঞ্জ মোহনার বাসিন্দা ।

ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ যুক্ত কিনা অর্থাৎ এই নেশাদ্রব্য পাচারের পিছনে কোন চক্র জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *