আজকের দিনেবাংলার আয়না

রাজ্যজুড়ে গার্লস স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, যুগান্তকারী উদ্যোগ শুভেন্দু সরকারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে বড় ঘোষণা রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গের প্রতিটি গার্লস স্কুলে এবার বসবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। বৃহস্পতিবার নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বাংলার মা-বোনেদের পাশে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত নতুন সরকার। কর্মস্থল, স্কুল, কলেজে নিরাপত্তার পাশাপাশি নারীদের নিত্যদিনের স্বাচ্ছন্দ্যের দিকেও নজর রাখা হচ্ছে।” তার জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্লু প্রিন্ট।প্রকল্প অনুযায়ী, প্রতিটি মেয়েদের স্কুলে বসবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য তৈরি হবে ‘অ্যাসপিরেশনাল টয়লেট’। সাধারণ শৌচাগার নয়, এই টয়লেটে থাকবে পর্যাপ্ত জলের ব্যবস্থা, হ্যান্ডওয়াশ, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার মেশিন এবং ব্যবহৃত প্যাড নষ্ট করার জন্য ইনসিনেরেটর মেশিন।মন্ত্রী জানান, নতুন সমীক্ষায় দেখা গিয়েছে ৭৫ শতাংশ নারী আকস্মিক ঋতুস্রাব শুরু হলে প্যাড না থাকায় সমস্যায় পড়েন। ৯০ শতাংশ নারী চান শৌচালয়ে স্যানিটারি প্যাডের ব্যবস্থা থাকুক। এই ঘোষণায় খুশি রাজ্যের নারীরা।এদিকে আগামী ৩০ তারিখ কলকাতায় আসছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মানোহরলাল খট্টর। বাংলায় নতুন সরকার গঠনের পর এটাই তাঁর প্রথম সফর। তাঁর হাতে নারীদের উন্নয়নের এই প্রকল্পের ফাইল তুলে দেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্যে পালাবদলের পর মহিলা সুরক্ষায় বিশেষ জোর দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। একাধিক পদক্ষেপের পর এবার মহিলাদের স্বাস্থ্য সুরক্ষাতেও বিশেষ নজর দিল সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বাংলার মেয়েদের জন্য এটা আমাদের নতুন সরকারের অঙ্গীকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *