আজকের দিনেঅন্দরমহল

তাপে ফুলছে এলপিজি গ্যাস! সিলিন্ডার বিস্ফোরণ রুখতে এখনই জানুন ৫ উপায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: বাইরে প্রখর রোদ, আর ঘরে গলদঘর্ম অবস্থা। দেশজুড়ে চলা এই তীব্র তাপপ্রবাহের  জেরে সাধারণ মানুষের জীবন যেমন ওষ্ঠাগত, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে বড়সড় অগ্নিকাণ্ডের আশঙ্কা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, গরমের এই দিনগুলিতে একটু অসাবধানতা আপনার সাধের রান্নাঘরকেই নিমেষে অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে। বিশেষ করে এই মরশুমে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস লিক হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাই পরিবারের সুরক্ষায় এখনই সাবধান হওয়া জরুরি।

গরমে কেন বাড়ে এলপিজি সিলিন্ডারের বিপদ?

এলপিজি সিলিন্ডারের ভিতরে গ্যাস অত্যন্ত উচ্চ চাপে তরল অবস্থায় ভরা থাকে। পারদ চড়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডারের ভিতরের এই তরল গ্যাসও প্রসারিত হতে শুরু করে, যার ফলে ভিতরের চাপ (Internal Pressure) দ্রুত বাড়ে। এই অবস্থায় সিলিন্ডার যদি সরাসরি কড়া রোদে, ওভেনের খুব কাছে কিংবা হাওয়া-বাতাসহীন অত্যন্ত গরম জায়গায় রাখা থাকে, তবে সেই চাপ সহ্য করতে না পেরে সিলিন্ডার ফেটে বা বিস্ফোরিত হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

রান্নাঘর সুরক্ষিত রাখতে বিশেষজ্ঞদের ৫টি জরুরি পরামর্শ:

  • ১. সিলিন্ডার রাখুন ঠান্ডা ও ছায়াযুক্ত জায়গায়: সিলিন্ডার সবসময় সোজা করে দাঁড় করিয়ে রাখুন। এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ আসে না অথচ পর্যাপ্ত বাতাস চলাচল করে। ওভেন, হিটার বা অন্য কোনো গরম জিনিস থেকে এটি দূরে রাখুন।

  • ২. পাইপ ও রেগুলেটর নিয়মিত পরীক্ষা: অতিরিক্ত গরমে সিলিন্ডারের রবার পাইপ দ্রুত নষ্ট বা ফেটে যেতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার পাইপটি পরীক্ষা করুন। পাইপে সাবান-জল লাগিয়ে দেখতে পারেন, যদি বুদবুদ ওঠে তবে বুঝবেন গ্যাস লিক হচ্ছে।

  • ৩. আগুন থেকে অন্তত ৫ ফুট দূরত্ব: ওভেন, ইলেকট্রিক সকেট, রান্নাঘরের জানলার পর্দা, খবরের কাগজ বা যেকোনো দাহ্য বস্তু থেকে সিলিন্ডারকে অন্তত ৫ ফুট নিরাপদ দূরত্বে সরিয়ে রাখুন।

  • ৪. বদ্ধ বা ছোট খুপরিতে সিলিন্ডার নয়: এলপিজি গ্যাস বাতাসের চেয়ে ভারী হওয়ায় লিক হলে তা ঘরের মেঝেতে বা নীচু জায়গায় জমা হয়। তাই সিলিন্ডারকে কখনোই কোনো বন্ধ আলমারি, বক্স বা মাটির নীচের অন্ধকার খোপে রাখবেন না। সবসময় খোলা ও হাওয়াযুক্ত জায়গা বাছুন।

  • ৫. রান্না শেষে রেগুলেটর বন্ধ করা মাস্ট: অনেকেই রান্না শেষ করে শুধু ওভেনের নব (Knob) বন্ধ করে রেখে দেন। এই ভুল আর নয়! ওভেনের পাশাপাশি সিলিন্ডারের মূল রেগুলেটরটিও বন্ধ করুন। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি অবশ্যই নিশ্চিত করুন। এতে পাইপের মধ্যে গ্যাস জমে থাকার ভয় থাকে না।

 গ্যাসের গন্ধ পেলে তৎক্ষণাৎ কী করবেন?

যদি রান্নাঘরে ঢুকেই গ্যাসের ঝাঁঝালো গন্ধ পান, তবে প্যানিক না করে দ্রুত এই পদক্ষেপগুলি নিন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *