আজকের দিনেখেলা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাইকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক রাজস্থানের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: -বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস কে হারিয়ে আইপিএল ২০২৬-এর নিজেদের জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল রাজস্থান রয়্যালস। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে ১১ হয় । আর সেই এগারো ওভারের ম্যাচে কার্যকর তাণ্ডব চালালেন রাজস্থানের ব্যাটাররা । মুম্বাই ইন্ডিয়ান্সকে ২৭ রানের ব্যবধানে হারাল রাজস্থান ।

এদিনের ম্যাচে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টারও বেশি সময় পরে শুরু হয় । ৭:৩০ থেকে শুরু হওয়া কথা ছিল ম্যাচ সেখানে বৃষ্টির কারণে শুরু হয় দশটা বেজে দশ মিনিটে। আম্পায়াররা ওভার কাটছাঁট করার সিদ্ধান্ত নেন শেষমেষ ঠিক হয় ১১ ওভারে খেলা হবে । টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া । প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান। প্রথম ওভার থেকেই মুম্বাই বোলারদের নিয়ে রীতিমত ছেলে খেলা করতে থাকে রাজস্থানের দুই ওপেনার । ম্যাচের প্রথম পাঁচ ওভারেই ৮০ রান উঠে যায় স্কোরবোর্ডে । দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী সাইক্লোনের গতিতে ব্যাটিং করতে থাকেন । ১৫ বছরের কিশোর ক্রিকেটার বৈভব বুমরার ওভারে দুটি ছক্কা মারেন যা সকলকে অবাক করেছে। যেখানে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারা বুমরার বল সামলে খেলেন সেখানে এই ১৫ বছরের বৈভবের কীর্তিতে ক্রিকেট মহলে প্রশংসার ঝড় বইছে। বৈভব আউট হন ৩৯ রান করে । আর অপর ওপেনার যশস্বী ৩২ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন । রাজস্থানের বাকি ব্যাটারদের মধ্যে অধিনায়ক রিয়ান পরাগ ১০ টি বল খেলে ২০ রান করেন । ব্যাট হাতে ব্যর্থ হন ধ্রুব জুড়েল ও সিমরান হেটমায়ার। নির্ধারিত ১১ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫০ রান তোলে রাজস্থান ।

রান তাড়া করতে নেমে দ্রুত গতিতে চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন মুম্বাইয়ের টপ ও মিডল অর্ডার ব্যাটাররা । দলের আট জন দুই অংকের রানে পৌঁছাতে পারেননি । রায়ান রিক্লেনটন, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া সকলের রান যথাক্রমে ৮, ৫, ৬, ৯ । যা এই ধরনের ম্যাচে কাম্য নয় সেখানে যা ফলাফল হওয়ার ম্যাচের তাই হয়েছে । তিলক বর্মা ১০ বলে ১৪, নমন ধীর ১৩ বলে ২৫ এবং শেরফান রাদারফোর্ড ৮ বলে ২৫ রানের ইনিংস খেললেও তা এই হাই স্কোরিং ম্যাচে জয়ের জন্য যথেষ্ট ছিল না । রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণই। ১১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে সক্ষম হয় হার্দিক পান্ডিয়ার দল ২৭ রানে ম্যাচ হারে তারা।

প্রথম ম্যাচে কলকাতার নাইট রাইডার্স এর বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও পরপর দুই ম্যাচে হেরেছে মুম্বাই। তাদের পরের ম্যাচ আগামী ১২ ই এপ্রিল নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *