টানা তৃতীয় জয়ের লক্ষ্যে গুজরাট টাইটানস এর বিপক্ষে নামছে দিল্লি ক্যাপিটালস
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এ দুর্দান্ত শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। এই সিজনের প্রথম দুটি ম্যাচে দুটিতেই জয় পেয়েছে তারা। আজকে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটানস। টানা তৃতীয় ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক এর লক্ষ্যে আজ নামবে অক্ষর প্যাটেল এর দল।
এই মরশুমে এখনো পর্যন্ত দিল্লি ক্যাপিটালস এর মিডিল অর্ডার ব্যাটাররা ভালোই পারফর্ম করেছেন । বিশেষত সমীর রিজভী । লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ৭০ এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ৯০ রান করেছিলেন এই ব্যাটার। যা দিল্লির জন্য অত্যন্ত স্বস্তির ব্যাপার । কে এল রাহুল ও নীতিশ রানা ফর্মে ফিরে আসলে দিল্লির ব্যাটিং আরো বিধ্বংসী রূপ ধারণ করবে । দিল্লির বোলারদের কথা বলতে গেলে তারা সকলে মিলে মিচেল স্টার্কের অভাব ঢেকে দিচ্ছেন । বিশেষত লুঙ্গি এনগিডি ও টি নটরাজন। দুই ম্যাচেই তারা সাফল্য পেয়েছেন। আজকেও তাদের দিকে তাকিয়ে থাকবে দল ।
অপরদিকে গুজরাট টাইটানস এখনো চলতি আইপিএলে জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তিন উইকেটে ও দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়েলসের কাছে ছয় রানের ব্যবধানে হেরেছে তারা। দেখতে গেলে দুটি ম্যাচ তারা জয়ের কাছাকাছি পর্যায়ে ছিল । শেষ পর্যন্ত হার হজম করতে হয় । গত ম্যাচে ঘাড়ে চোটের কারণে খেলতে পারেনি অধিনায়ক শুভমন গিল , তার জায়গায় গুজরাট টাইটান্স কে গত ম্যাচে নেতৃত্ব দিয়েছিল রশিদ খান । তবে গুজরাট শিবিরের খবর চোট কাটিয়ে গিল আজকে দিল্লির বিরুদ্ধে ফিরতে চলেছেন । গত ম্যাচে ফর্মে ফিরেছিলেন সাই সুদর্শন । পাঞ্জাবের বিপক্ষে তিনি ৭৩ রান করেছিলেন যার দলের জন্য ইতিবাচক দিক । এই দুই দলের মধ্যে শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান দেখলে দেখা যাবে সেখানে দিল্লির পাল্লা ভারী। পাঁচ ম্যাচের তিনটি জয় হয়েছে দিল্লি এবং দুটি জয় পেয়েছে গুজরাট।
এখন দেখার অপেক্ষা এটাই যে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস জিতে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করে না গুজরাট টাইটানস চলতি আইপিএলে নিজেদের প্রথম জয় অর্জন করে।
