আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

KAJAL SK : ‘কাঁটা’ সামলাতে পারলেন না কাজল: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন ফয়জুল হক ওরফে কাজল শেখ। ১৯ আগস্ট পদত্যাগপত্র জমা দেওয়ার পর ২০ আগস্ট বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনারের নির্দেশে তা অবিলম্বে কার্যকর হয়েছে। ‘ব্যক্তিগত কারণ’ বললেও এই ইস্তফাকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলায়।(KAJAL SK)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইস্তফাপত্র জমা দেওয়ার পর কাজল শেখকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে কারণ জানাতে বলা হয়। ২০ আগস্ট সকাল সাড়ে ১০টায় শুনানিতে তিনি জানান, সম্পূর্ণ স্বেচ্ছায় ও ব্যক্তিগত কারণে পদ ছাড়ছেন। তাঁর উপর কোনও চাপ ছিল না বলেও জানান তিনি। কর্তৃপক্ষ তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়ে পদত্যাগপত্র গ্রহণ করে।

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর ১৪৪(৪) ধারা মেনে নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কাজল শেখের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জেলা পরিষদের সভাধিপতির যাবতীয় দায়িত্ব নির্বাহী আধিকারিকের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের জেলাশাসক ও জেলা পরিষদের নির্বাহী আধিকারিককে দ্রুত দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।(KAJAL SK)

নির্দেশে জেলা পরিষদের হেফাজতে থাকা সমস্ত নথি, রেজিস্টার, সিলমোহর ও অন্যান্য সম্পত্তি হস্তান্তরের কথাও উল্লেখ রয়েছে। রাজনৈতিক মহলের মতে, বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রভাবের কারণেই ‘কাঁটার’ মুখে পড়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে কাজলকে। তৃণমূলে যোগ দিয়েও জেলায় নিজের জায়গা শক্ত করতে পারেননি বলেই এই ইস্তফা বলে জল্পনা।

সভাধিপতি পদ ছাড়ার পর বীরভূম জেলা পরিষদের নেতৃত্ব নিয়ে নতুন সমীকরণ তৈরি হবে। কাজল শেখের এই সিদ্ধান্ত কতটা ব্যক্তিগত আর কতটা রাজনৈতিক, তা নিয়ে চর্চা তুঙ্গে। আপাতত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নতুন সভাধিপতি বাছাইয়ের দিকেই নজর সবার।(KAJAL SK)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *