আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Abhishek : গণনায় নিখুঁত থাকতে মরিয়া তৃণমূল, শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ভোট গণনার ২ দিন আগে তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল ২ রা মে শনিবার বিকেল ৪টের সময়ে ওই বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের কেন্দ্রেরই দলীয় কাউন্টিং এজেন্টেদের উদ্দেশে বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ ।

রাজনৈতিক মহলের মতে, গণনাকেন্দ্রের ভিতরে কী করা যাবে, কী করা যাবে না সেই বিষয়ে দলীয় কর্মীদের নির্দেশ দেবেন অভিষেক । অনেক ক্ষেত্রেই দেখা যায়, কোনও কোনও সময়ে এমন কাউকে এজেন্ট করা হয়, যাঁদের গণনাকেন্দ্রে কী করণীয়, তা নিয়ে যথেষ্ট ধারণা থাকে না। মূলত, কত রাউন্ড গণনা হবে, কত টেবিল থাকছে, স্ট্রংরুম থেকে ইভিএম আসার পরে কী করণীয় ইত্যাদি সারা বছর দলের হয়ে কাজ করলেও এই খুঁটিনাটি বিষয়গুলিতে যাতে কোনো ভুল না হয় সেবিষয়ে খামতি রাখতে নারাজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে শনিবার বিকেলে অভিষেক বার্তা দেবেন তৃণমূলের কাউন্টিং এজেন্টদের। গণনাপর্বে যে তৃণমূল কোনও খামতি রাখতে চাইছে না, তা বৃহস্পতিবার রাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর আসনের স্ট্রংরুম তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে মমতা নিজে পৌঁছে যান সেখানে। প্রায় চার ঘণ্টা সেখানে বসে থেকে স্ট্রংরুম ‘পাহারা’ দিয়েছেন তিনি। এ বার অভিষেকও দলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন শনিবার।

ভোটের ফলাফল এর আগে গণনাকেন্দ্র নিয়ে তৃণমূলের এই সক্রিয়তা রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল কিংবা বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *